সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নাশকতার মামলায় হাটহাজারী পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়কসহ গ্রেপ্তার ৩

- Advertisement -
Single page 1st Paragraph

ককটেল বিষ্ফোরণ ও নাশকতার মামলায় পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও কাউন্সিলরসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হল- হাটহাজারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস শুক্কুর, আলী আকবর (৩৮) ও মোহাম্মদ মোরশেদ (৩৪)।

বুধবার (২২ নভেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গত ২৯ অক্টোবর বিএনপির অবরোধ চলাকালে রাত ১১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছডি মহাসড়কে ককটেল বিষ্ফোরণ করে। এসময় জিসান চৌধুরী (২৩) নামে এক পথচারীকে মারধর করেন ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুস শুক্কুরসহ অন্যান্যরা। এ ঘটনায় জিসান চৌধুরী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর পতেঙ্গার দক্ষিণ পতেঙ্গা চরবস্তি এলাকায় অভিযান চালিয়ে কাউন্সিলর আব্দুস শুক্কুরকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টি এবং পথচারী জিসান চৌধুরীকে মারধরের কথা স্বীকার করেন তিনি।

অপরদিকে সীতাকুণ্ডে থানার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আলী আকবরকে গতকাল নগরীর চকবাজার থানার দামপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। আসামি দীর্ঘ ৮ বছর ধরে বিভিন্ন ছদ্মবেশে পালিয়ে বেড়াচ্ছিল।

তিনি আরও জানান, অপর আরেকটি অভিযানে চান্দগাঁওয়ে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয়ার ঘটনায় চান্দগাঁও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোরশেদকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার কাউন্সিলর শুক্কুরের বিরুদ্ধে হাটহাজারী থানায় নাশকতা, অস্ত্র, ডাকাতিসহ ১০টি ও চান্দগাঁও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোরশেদের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...