শুক্রবার, ২৬ জুন ২০২৬

সাতকানিয়ায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা

- Advertisement -
Single page 1st Paragraph

ইয়াবা বিক্রি ও সেবন করতে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে সাতকানিয়ায় ছদাহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনকে ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মাদক কারবারি। এসময় নিহতের ভাই ছদাহা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এগিয়ে আসলে তাঁর বুকে ও পেটে ছুরিকাঘাত করে গুরুতর সহ তাদের অপর সহোদর শাহ নেওয়াজও আহত হয়।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে দশটার সময় উপজেলার ছদাহা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মিঠাদিঘী এলাকার এ ঘটনা ঘটেছে। ছুরিকাঘাতে নিহত শাহাদাত হোসেন (৩৩), আহত আনোয়ার হোসেন (৩৮) এবং তাদের অপর আরেক সহোদর শাহ নেওয়াজ (২৫) একই এলাকার রোয়াজির পাড়ার মৃত মোহাম্মদ ইউনুচের ছেলে।

ঘটনার সাথে সাথেই হত্যাকারী ছদাহা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের রোয়াজির পাড়া এলাকার মোঃ ইসমাইলের পুত্র মাদক ব্যাবসায়ী মোঃ তারেককে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। ছদাহা ইউনিয়ন যুবলীগ সভাপতি আবদুর রহিম জয় দৈনিক আজাদীকে জানান, ঘাতক মোঃ তারেক ইয়াবা বিক্রেতাও সেবনকারী। তাঁর বিরুদ্ধে সাতকানিয়া থানায় অনেক মামলা আছে।

ইয়াবা বিক্রি ও সেবন করতে বাধা দেওয়ার কারণে সোমবার (২০ নভেম্বর) রাতে নিহতের চাচা আবু তালেবকে মারধর করে তারেক ও এলাহী। মঙ্গলবার রাতে তারেককে দেখা পেয়ে চাচাকে কেন মারধর করা হয়েছে জানতে চাইলে কথা কাটাকাটির একপর্যায়ে তারেক শাহাদাতকে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে। এসময় শাহাদাতের ভাই আনোয়ার হোসেন এগিয়ে আসলে তাঁর বুকে ও পেটে ছুরিকাঘাত করা হয়। ভাইদের বাঁচাতে গিয়ে তাঁদের আরেক সহোদর শাহ নেওয়াজ আহত হয়।

গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে উপজেলার কেরানীহাটের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহাদাতকে মৃত ঘোষণা করেন এবং আহত আনোয়ার হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। তাদের আরেক সহোদর শাহ নেওয়াজ সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের বলেন, হত্যাকারী মোঃ তারেক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল। এই নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সর্বোচ্চ শাস্তির দাবী জানাচ্ছি। পাশাপাশি এসব মাদক ব্যাবসায়ীদের গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানাচ্ছি।

সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, প্রতিবেশী তারেক ও এলাহীর সঙ্গে আগে থেকেই বিরোধ চলে আসছিল। ঘটনার দিন কাটাকাটির জের ধরে তারেক এর ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাদাত হোসেন এর মৃত্যু হয়েছে। এসময় ভাইকে বাঁচাতে গিয়ে অপর সহোদর ২ ভাই আনোয়ার হোসেন ও শাহ নেওয়াজ আহত হয়। গুরুতর আহত আনোয়ার হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। ঘাতক মোঃ তারেককে গ্রেফতার করা হয়েছে সে পুলিশ হেফাজতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। এব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...