বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

আওয়ামী লীগের ৩৩৬২ মনোনয়ন ফরম বিক্রি : আয় ১৬ কোটি ৮১ লাখ টাকা

- Advertisement -
Single page 1st Paragraph

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগ চারদিনে তিন হাজার ৩৬২ টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। এর মধ্যে অনলাইনে ১২১ ফরম কিনেছেন দলীয় মনোনয়ন প্রত্যাশিরা। এতে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।

আজ মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

তিনি জানান, চার দিনে ঢাকা বিভাগে ৭৩০ টি, চট্টগ্রাম বিভাগে ৬৫৯ টি, রাজশাহী বিভাগে ৪০৯ টি, খুলনা বিভাগে ৪১৬টি, রংপুর বিভাগে ৩০২টি, ময়মনসিংহ বিভাগে ২৯৫টি, সিলেট বিভাগে ১৭২টি ও বরিশাল বিভাগে ২৫৮টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

গত শনিবার (১৮ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু এ্যাভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। মনোনয়নপত্র বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে প্রথমে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আট বিভাগের জন্য স্থাপন করা হয় ১০টি বুথ। সেখান থেকে ফরম বিক্রি করা হয়। মনোনয়ন ফরম বিক্রি ও জমা গ্রহণ কার্যক্রম চলে মঙ্গলবার বিকেল ৪ টা পর্যন্ত। এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের (২০২৪ সালের) ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এই বিভাগের সব খবর

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সৈয়দ সোহানুর রহমান সিয়ামের চার বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। আজ বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের...

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ এবং ‘পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের’ অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির...

সর্বশেষ

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার...

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কাজ’...

বাকলিয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চুরির অভিযোগে ইমন (২১) নামের এক...

কাস্টমস গোয়েন্দার ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ ক্রিমসহ বিপুল পরিমাণ পণ্য আটক

চোরাচালান ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে একের পর এক সফল...

চন্দনাইশে হামে আক্রান্ত হয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় হামে আক্রান্ত হয়ে রাইসা...