রবিবার, ৫ জুলাই ২০২৬

আমরা চাই সকল শ্রেণীর ছাত্রছাত্রী শ্যুটিংয়ের প্রতি আকৃষ্ট হোক : জেলা প্রশাসক

- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর কে সি দে রোডে অবস্থিত চট্টগ্রাম রাইফেল ক্লাবে ২৪ জন প্রশিক্ষণার্থী নিয়ে প্রথমবারের মতো শ্যুটিং কোর্স চালু হয়েছে। গতকাল এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও ক্লাবের সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এই কোর্সে নারী ও যেকোনো লেভেলের শিক্ষার্থীদের জন্য কোর্স ফি ধরা হয়েছে ২ হাজার টাকা এবং অন্যান্যদের জন্য ৫ হাজার টাকা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী সম্পাদক ও ক্লাবের সাধারণ সম্পাদক এম এ মালেক, সহ সভাপতি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) তানভীর আল নাসীফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিউর রহমান যাদীদ, কোষাধ্যক্ষ ওহিদ সিরাজ চৌধুরী স্বপন এবং নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, আমরা চাই সকল শ্রেণীর ছাত্রছাত্রীরা শ্যুটিং এর প্রতি আকৃষ্ট হোক। এছাড়াও যাদের শ্যুটিং এর প্রতি আগ্রহ রয়েছে তাদের জন্য এ প্রশিক্ষণ চালু হল। আমরা ২৪ জনকে নিয়ে প্রথম ব্যাচটি পরীক্ষামূলক ভাবে শুরু করেছি, ভবিষ্যতে আমরা আরো বড় পরিসরে শ্যুটিং কোর্সের আয়োজন করতে চাই। চট্টগ্রাম রাইফেলস ক্লাবে প্রতি মাসে একটি করে ব্যাচ চালু থাকবে। চট্টগ্রাম রাইফেলস ক্লাব একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। যেখানে শ্যুটিং কোর্স চালুর মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের শ্যুটার তৈরি করা সম্ভব।

জেলা প্রশাসক বলেন, সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে আউটডোর শ্যুটিং রেঞ্জ নির্মাণের জন্যে জায়গা দেয়া হয়েছে। ইতিমধ্যে সেখানে অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছে। যেখানে জাতীয় ও আন্তর্জাতিক মানের শ্যুটিং কার্যক্রম শুরু হবে। শ্যুটিং অত্যন্ত সেনসিটিভ একটি গেম। সেজন্য সকল প্রশিক্ষণার্থীকে অত্যন্ত সতর্কভাবে এবং ট্রেইনারদের পরামর্শ অনুযায়ী চলার আহবান জানান জেলা প্রশাসক।

বিশেষ অতিথির বক্তব্যে আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, দৈহিক বা কায়িক পরিশ্রম কম হওয়ায় শ্যুটিং হতে পারে একটি অন্যতম আগ্রহের বিষয়। চট্টগ্রাম রাইফেল ক্লাবের উদ্যোগে শ্যুটিং কোর্সের বিষয়টি সকল পেশার মানুষকে উৎসাহী করবে।

এই বিভাগের সব খবর

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। শেষ আটে ফরাশিদের প্রতিপক্ষ মরক্কো। ফিলাডেলফিয়ার প্রচন্ড গরমে ফ্রান্সকে পুরো ম্যাচে মোটেই...

খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে গড়ে তুলতে বর্তমান সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।...

সর্বশেষ

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার...

খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিএসবিআরএ নির্বাচনে সভাপতি নির্বাচিত হলেন পিএইচপির মহসিন চৌধুরী

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড...

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায়...

প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী

প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে সরকার ১ লাখ...