বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

চট্টগ্রাম ১০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামীলীগ নেতা ফরিদ মাহমুদ

- Advertisement -
Single page 1st Paragraph

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন নগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছিলেন তিনি।

সোমবার (২০ নভেম্বর) দুপুরের দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

তিনি একই আসন থেকে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গত উপ-নির্বাচনেও মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

বিএনপির দূর্গ খ্যাত ডবলমুরিং-পাহাড়তলী এলাকায় দলের আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে নেতৃত্ব দেওয়া শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ফরিদ মাহমুদ ১৯৮৬ সালে স্কুলে পড়া অবস্থায় ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় হন। পরবর্তীতে তিনি লাল খান বাজার ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মনোনীত হন। এরপর পর্যায়ক্রমে নগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য, খুলশী থানা যুবলীগ সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি নগর আওয়ামী লীগের কর্মকান্ডের সাথে নিজেকে নিয়োজিত রেখেছেন।

এছাড়া দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরে পেশাজীবি, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনসমুহের পৃষ্ঠপোশকতা ছাডাও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছেন ফরিদ মাহমুদ।

এই বিভাগের সব খবর

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র...

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে...

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদান

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম...