সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সাতকানিয়ায় ৩ বাসে আগুন দিল দুর্বৃত্ত চক্র

 চট্টগ্রামের সাতকানিয়ায় পার্কিংয়ে রাখা তিনটি বাস আগুনে পুড়ে গেছে। বাসে কিভাবে আগুন লেগেছে তা জানতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস।
সোমবার (২০ নভেম্বর) ভোর ৪টার দিকে কেঁওচিয়ায় মডেল মসজিদের সামনে তিনটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া তিন বাসের মধ্যে দুটি শ্যামলী ও একটি হানিফ পরিবহনের বাস রয়েছে। এসব বাস চট্টগ্রাম-কক্সবাজার সড়কে গণপরিবহন হিসেবে চলাচল করতো। সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান বলেন, সাতকানিয়া মডেল মসজিদের একটু দক্ষিণে পুড়ে যাওয়া বাসগুলো মালিকের নিজস্ব ডিপোতে ছিল। ওখানে পাহারাদার ছিল, তারা কিছু বলতে পারছে না। কীভাবে আগুন লেগেছে তা আমরা তদন্ত করে দেখছি।
সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন, ভোর ৪টা ৫ মিনিটে আমরা খবর পেয়েছি। আমাদের দুটো ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, তা বলা যাচ্ছে না।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...