শুক্রবার, ২৬ জুন ২০২৬

চট্টগ্রাম-১০ আসনে মনোনয়ন ফরম নিলেন আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ

- Advertisement -
Single page 1st Paragraph

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিন শনিবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম-১০ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ।

গত ৩০ জুলাই এই আসনে উপ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এরআগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও মনোনয়ন প্রত্যাশী ছিলেন ফরিম মাহমুদ।

২০ নভেম্বর সোমবার তিনি মনোনয়ন ফরম জমা দেবেন বলে জানিয়েছেন।

ফরিদ মাহমুদ নগর আওয়ামী লীগের একজন পরিচ্ছন্ন নেতা। দীর্ঘদিন তিনি নগর যুবগলীগের যুগ্ম আহবায়কের দায়িত্বে থেকে তুখোড় নেতৃত্ব দিয়েছেন। রাজনীতিতে গড়ে তুলেছেন নিজস্ব ইমেজ। রাজনীতির পাশাপাশি জনক-জননী ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন গড়ে তুলেছেন। যে প্রতিষ্ঠানের মাধ্যমে সারা বছর মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি।

চট্টগ্রাম ১০ আসন থেকে মনোনয়ন ফরম নেয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ছাত্রজীবন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতির সাথে নিজেকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছি। আওয়ামীলীগ আমার প্রাণের সংগঠন। এই সংগঠন যখন যাকে যেভাবে যোগ্য মনে করবে তা আমাদেরকে মাথা পেতে নিতে হবে। তিনি আরো বলেন, আমি মানুষের কল্যাণে কাজ করেছি যতদিন বাচবো এটা করে যাবো।

আমাকে যদি কোন দায়িত্ব দেওয়া হয় আমি সংগঠনের ভাবমূর্তি যেন জনগণের কাছে উজ্জ্বল হয় সেই চেষ্টা করে যাবো ইনশাল্লাহ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...