বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কিনলেন শেখ হাসিনা

- Advertisement -
Single page 1st Paragraph

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল শেখ, টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল শেখ।

শনিবার (১৮ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। শেখ হাসিনার নিজের এলাকা গোপালগঞ্জ-৩ আসনের জন্য একটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর আগে তিনি সকাল ১০ টা ১২ মিনিটে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন, সভাপতি মণ্ডলী সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ ৩ আসনের কোটালীপাড়া ও টুংগীপাড়া আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

দলীয় প্রধানের মনোনয়ম ফরম কেনার মধ্য দিয়ে দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু হল টানা তিন মেয়াদে ক্ষমতায় দলটির। এদিন সকালে কার্যালয়ে পৌঁছে দোতলায় স্থাপিত ঢাকা বিভাগের বুথ থেকে ৫০ হাজার টাকায় মনোনয়ন ফরম সংগ্রহ করেন শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলেন তিনি।

আওয়ামী লীগের প্রথম মনোনয়ন ফরম কেনার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দ্বিতীয় মনোনয়ন ফরম সংগ্রহের কথা রয়েছে।

এর আগে শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভায় মনোনয়ন ফরম কেনার কথা জানান শেখ হাসিনা। ওই সভায় সভাপতিত্ব করেন দলীয়প্রধান শেখ হাসিনা। এ ছাড়া সভায় দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা অংশ নেন।

দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছে আজ (শনিবার) থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে দলটি। যা চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ৩০ নভেম্বরের মধ্যে প্রার্থীরা মনোনয়ন ফরম দাখিল করতে পারবেন। এর আগেই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে আওয়ামী লীগ।

একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে ৩০ হাজার টাকায় মনোনয়ন ফরম বিক্রি করেছিল দলটি। এবার তার দাম ৫০ হাজার টাকা করা হয়েছে। বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয় থেকে বিভাগ ওয়ারী মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। তবে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য দুটো করে বুথ থাকবে।

জানা গেছে, কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় সকল বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

মনোনয়ন প্রত্যাশীদের অতিরিক্ত লোকসমাগম ছাড়া আবেদনপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির ওপর মোবাইল নম্বর ও বর্তমান সাংগঠনিক পরিচয়সহ ৩টি পদ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

এই বিভাগের সব খবর

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সৈয়দ সোহানুর রহমান সিয়ামের চার বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। আজ বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের...

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ এবং ‘পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের’ অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির...

সর্বশেষ

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার...

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কাজ’...

বাকলিয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চুরির অভিযোগে ইমন (২১) নামের এক...

কাস্টমস গোয়েন্দার ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ ক্রিমসহ বিপুল পরিমাণ পণ্য আটক

চোরাচালান ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে একের পর এক সফল...

চন্দনাইশে হামে আক্রান্ত হয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় হামে আক্রান্ত হয়ে রাইসা...