বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ফাইনালে ভারতকে থামানো কঠিন হবে মনে করছেন গাঙ্গুলী

- Advertisement -
Single page 1st Paragraph

২০১১ আসরের পর আবারও আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদে ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল খেলতে নামবে ভারত। শিরোপা নির্ধারনী ম্যাচে ভারতের প্রতিপক্ষ রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আসরে টানা ১০ জয়ে ফাইনালের টিকিট পাওয়া ভারতকে শিরোপার মঞ্চে থামানো কঠিন হবে বলে মনে করেন দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
তৃতীয়বার শিরোপা জয়ে ঘরের মাঠে ফেবারিট হিসেবেই বিশ্বকাপ মিশন শুরু করে ভারত। লিগ পর্বে ৯ ম্যাচের সবগুলোতে জিতে সেমিফাইনালে উঠে তারা। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই অসাধারন নৈপুন্য প্রদর্শন করেছেন ভারত। সেমির মঞ্চেও নিউজিল্যান্ডের বিপক্ষে চেনা রুপে ছিলো টিম ইন্ডিয়া।
মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিরাট কোহলির বিশ্ব রেকর্ড গড়া সেঞ্চুরির সাথে শ্রেয়াস আইয়ারের শতকে ৪ উইকেটে ৩৯৭ রানের পাহাড় গড়ে ভারত। ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ৫০ সেঞ্চুরির স্বাদ নিয়ে ১১৭ রানে থামেন কোহলি। শচীন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ড ভাঙেন তিনি। আইয়ারের ব্যাট থেকে আসে ১০৫ রান। ব্যাটিংয়ের পর বোলিংয়েও দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে ভারতীয় বোলাররা। বল হাতে একাই নিউজিল্যান্ডকে ধ্বসিয়ে দিয়ে ভারতের ফাইনাল নিশ্চিত করেন পেসার মোহাম্মদ সামি। ৫৭ রানে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সামি।
বিশ্বকাপ ফাইনালে ভারতকে শুভ কামনা জানিয়ে দেশটির ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি গাঙ্গুলী বলেন, ‘এই মুহূর্তে ভারত বিধ্বংসী রূপে আছে। আহমেদাবাদের জন্য আমি শুভ কামনা জানাই তাদের। এবারের টুর্নামেন্ট দারুণ খেলেছে ভারত।’
তিনি আরও বলেন, ‘শিরোপা জিততে আর মাত্র একটি ম্যাচ দূরে এবং ভারত ও বিশ্বকাপ ট্রফির মাঝে এখন দাঁড়িয়ে আছে অস্ট্রেলিয়া।’
টানা ১০ জয়ে বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল দু’বারের চ্যাম্পিয়ন ভারত। লিগ পর্ব ও সেমিফাইনালে যে ধরণের ক্রিকেট ভারত খেলেছে, সেটি ধরে রাখতে পারলে ফাইনালে টিম ইন্ডিয়াকে থামানো কঠিন হবে বলে জানান গাঙ্গুলী।
তিনি বলেন, ‘ এখন পর্যন্ত ভারত যেভাবে খেলেছে সেটা ধরে রাখতে পারলে তাদের থামানো কঠিন হবে। এটা দারুণ একটা ম্যাচ হবে। কারণ প্রতিপক্ষ অস্ট্রেলিয়াও খুব ভালো দল।’
এর আগে বিশ্বকাপ ফাইনালে একবার দেখা হয়েছিলো ভারত ও অস্ট্রেলিয়ার। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে হওয়া ২০০৩ সালের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ১২৫ রানে হেরেছিলো ভারত। সে আসরে ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন গাঙ্গুলী।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...