শুক্রবার, ২৬ জুন ২০২৬

বিএনপি-জামায়াত ইসরায়েলি কায়দায় চোরাগুপ্তা অগ্নিসন্ত্রাস চালাচ্ছে : নাছির

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, একটি অপশক্তি বিএনপি-জামায়াতের নেতৃত্বে ইসরায়েলি কায়দায় চোরাগুপ্তা অগ্নিসন্ত্রাস চালিয়ে সরকারি সম্পদ ও স্থাপনা বিনষ্ট করছে। এই অগ্নিসন্ত্রাসীরা বর্বর ইসরায়েলী বশংবদ ও মার্কিনী আশীর্বাদপুষ্ট।
তিনি আজ শুক্রবার বাদ জুমা ফিরিঙ্গিবাজার ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ফিরিঙ্গীবাজার চত্বরে ফিলিস্তিনে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন।
আ জ ম নাছির পবিত্র ফিলিস্তিন ভূমিতে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের প্রত্যক্ষ মদদে বর্বরোচিত ইসরায়েলি গণহত্যাকে অমার্জনীয় মানবতাবিরোধী অপরাধ হিসেবে মন্তব্য করে বলেন, গাজা উপত্যকায় উপর্যুপরী ইসরায়েলি বোমা হামলায় এ পর্যন্ত প্রায় বারো হাজার নিরপরাধ বেসামরিক মানুষ নিহত হয়েছে। তার মধ্যে আট হাজারেরও বেশি নারী ও শিশু। ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু শুধু সামরিক স্থাপনা নয়। হাসপাতাল, এম্বুলেন্স বহর, শরণার্থী শিবির, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, এবং গির্জাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এ ধরণের বর্বরতা নজীরবিহীন।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ফিলিস্তিনে ইসরাইল বাহিনী বর্বর নির্যাতন ও গণহত্যা চালিয়ে গেলেও মুসলিম উম্মাহ’র ভূমিকা স্পষ্টূ নয়। তবে আমাদের প্রধামন্ত্রী ফিলিস্তিন ভূমিতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে বেশি মুখর হয়েছেন। সংসদে নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছে। রাষ্ট্রীয়ভাবে শোকপ্রকাশ করে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে। অথচ আমাদের দেশের কথিত বিরোধী দল নির্বাচনী ট্রেনকে থামিয়ে দিতে মানবতাবিরোধী অপকর্মে লিপ্ত রয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ বলেন, গাজা উপত্যাকায় ইজরায়েলি বর্ববরতা এমন পর্যায়ে পৌঁছেছে, প্রতিদিন সেখানে প্রায় হাজারের মতো বেসামরিক মানুষ নিহত হচ্ছে। সবচেয়ে দুঃখজনক বিষয়, গাজা উপত্যাকায় নিহতদের কবর দেওয়ার আর কোন স্থান নেই। পুরো গাজা এখন কবরস্থানে পরিণত হতে যাচ্ছে। এই দৃশ্য দেখে যারা এখনো নীরব রয়েছেন তারাও অসভ্য ও বর্বর।
ফিরিঙ্গিবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ওয়ার্ড আওয়ামী লীগের আশরাফুল আলম বাবুল, জামাল আহমেদ সেকান্দার, আশীষ চৌধুরী পিন্টু, রেজাউল্লাহ খোকন, মো. ইলিয়াছ, এড. তপন দাশ, সাবেক ছাত্রলীগ নেতা মো. সালাউদ্দীন, ফরহান আহমেদ, মো. হোসেন, মো. জোবায়ের খাকী, মো. হারুনুর রশিদ, মো. মাসুদ করিম, আবুল মনছুর চৌধুরী খোকন, ইসতেহার উদ্দীন পারভেজ প্রমুখ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...