রবিবার, ৫ জুলাই ২০২৬

চট্টগ্রামের মেয়ে মুকাররামাহ জিতল আন্তর্জাতিক এওয়ার্ড

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্বমঞ্চে বাংলাদেশকে গর্বিত করে ১৩ বছর বয়সী মুকাররামাহ আবিদাহ সিদ্দিকাহ অর্জন করল আউটস্ট্যান্ডিং নেগোশিয়েটর অ্যাওয়ার্ড’। গত ১০ থেকে ১৩ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বেস্ট ডিপ্লোম্যাটস কনফারেন্সের ইতিহাসে সর্বকনিষ্ঠ অংশগ্রহণকারী হিসেবে নিজেকে তুলে ধরেছে বাংলাদেশি এ প্রতিনিধি।

এ কনফারেন্সে ‘পরিবেশগত প্রভাব প্রশমিত করা এবং পর্যটন শিল্পের মধ্যে স্থায়ী অগ্রগতি’ বিষয়ে আলোচনার জন্য ৩৮টি দেশ এবং বিশ্বের প্রায় ১০০ জন অংশগ্রহণ করে মুকাররামাহ আবিদাহ পুরস্কৃত হল। বেস্ট ডিপ্লোম্যাটস কনফারেন্সের ইতিহাসে সর্বকনিষ্ঠ অংশগ্রহণকারী হিসেবে সে এ পুরস্কার পেয়েছে। শুধু তাই নয়, সেখানে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিনিধিদের মধ্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে মুকাররামাহ আবিদাহ সিদ্দিকাহসহ কয়েকজন।

বিশ্বব্যাপী দর্শকদের সামনে তার ব্যতিক্রমী উপস্থাপনা এবং আলোচনার দক্ষতা তাকে এ পুরস্কার এনে দিয়েছে। মুকাররামাহর অসাধারণ কৃতিত্ব শুধু তার ব্যক্তিগত প্রতিভাই তুলে ধরে না, বরং বাংলাদেশ ও বিশ্বের তরুণদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে। বিশ্বব্যাপী দর্শকদের সামনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এবং এত অল্প বয়সে একটি আন্তর্জাতিক ফোরামে নিজেকে উপস্থাপন করা তার নিষ্ঠা এবং অসাধারণ দক্ষতার প্রমাণ।

এই অর্জন শুধু বাংলাদেশের জন্যই সম্মান বয়ে আনেনি বরং বিশ্বমঞ্চে ইতিবাচক পরিবর্তনের পক্ষে তরুণদের অগ্রণী ভূমিকার ওপরও জোর দিল। মুকাররামাহর এই অর্জন আন্তর্জাতিক পর্যায়ে নিজের দেশের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে তরুণ বাংলাদেশিদের সম্ভাবনা ও সক্ষমতার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে দাঁড়িয়ে থাকবে।

মুকাররামাহ আবিদাহ সিদ্দিকাহর এ অসাধারণ কৃতিত্বের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন বেস্ট ডিপ্লোম্যাট ডিরেক্টরেট ফাওয়াদ আলি লাঙ্গাহ। মুকাররামাহ আবিদাহ বর্তমানে চট্টগ্রামের স্বনামধন্য ফ্লোবেল একাডেমির ৮ম শ্রেণিতে পড়াশোনা করছে।

এই বিভাগের সব খবর

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। শেষ আটে ফরাশিদের প্রতিপক্ষ মরক্কো। ফিলাডেলফিয়ার প্রচন্ড গরমে ফ্রান্সকে পুরো ম্যাচে মোটেই...

খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে গড়ে তুলতে বর্তমান সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।...

সর্বশেষ

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার...

খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিএসবিআরএ নির্বাচনে সভাপতি নির্বাচিত হলেন পিএইচপির মহসিন চৌধুরী

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড...

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায়...

প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী

প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে সরকার ১ লাখ...