বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ইসির অনাপত্তি সাপেক্ষে যে কোন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা যাবে : ইসি সচিব

- Advertisement -
Single page 1st Paragraph

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের (ইসির) অনুমতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যে কোন কর্মকর্তা-কর্মচারীকে বদলি করতে পারবে।
তবে ইসি আপত্তি করলে তা করতে পারবে না। আর তফসিল ঘোষণার আগে কোন বদলির নির্দেশ দিয়ে থাকলে তা এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে তিনি উল্লেখ করেন।
জাহাংগীর আলম আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
গতকাল বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সচিব বলেন, প্রার্থীতা চূড়ান্ত হওয়ার পর থেকে ২১ দিন নির্বাচনী প্রচার-প্রচারণার জন্য সময় দেওয়া হয়ে থাকে। ভোট গ্রহণ শুরুর আগের ৪৮ ঘন্টা কোন প্রার্থী নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারে না।
এক প্রশ্নের জবাবে জাহাংগীর আলম বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী কেউ কোন লাভজনক পদে অধিষ্ঠিত থাকলে নির্ধারিত সময়ের সীমা পার হওয়ার আগে নির্বাচনে প্রার্থী হতে পারেন না।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় সরকারের কোন জনপ্রতিনিধি কার কাছে পদত্যাগ পত্র জমা দেবে তা সংশ্লিষ্ট আইনে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আর প্রতীক বরাদ্দের পর ব্যালট পেপার ছাপানো হয়ে থাকে।

এই বিভাগের সব খবর

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সৈয়দ সোহানুর রহমান সিয়ামের চার বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। আজ বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের...

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ এবং ‘পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের’ অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির...

সর্বশেষ

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার...

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কাজ’...

বাকলিয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চুরির অভিযোগে ইমন (২১) নামের এক...

কাস্টমস গোয়েন্দার ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ ক্রিমসহ বিপুল পরিমাণ পণ্য আটক

চোরাচালান ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে একের পর এক সফল...

চন্দনাইশে হামে আক্রান্ত হয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় হামে আক্রান্ত হয়ে রাইসা...