বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সন্ত্রাসীর সঙ্গে সংলাপ হতে পারে না: তথ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রসারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ সংলা‌পের বিরুদ্ধে নয়, সংলা‌পের প‌ক্ষে। কিন্তু কোনো সন্ত্রাসীর সঙ্গে সংলাপ হতে পারে না।

বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠা‌নে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠ মিত্র, তাদের পরামর্শকে আমরা অবশ্যই মূল্য দিই। কিন্তু সিদ্ধান্ত প্রয়োজনের নিরিখে জনগণের প্রত্যাশা অনুযায়ী হয়। বন্ধু রাষ্ট্রগুলোর পরামর্শ আমাদের কাছে অবশ্যই মূল্য আছে, কিন্তু দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত নিজেদেরই নিতে হয়। আমাদের সিদ্ধান্ত আমাদেরই নিতে হয়, আমরাই নেব।

তিনি আরো বলেন, দেখুন, বিএনপি সংলাপ নাকচ করে দিয়েছে। বিএনপি বলেছে, এখন সংলাপের কোনো পরিবেশ নেই। আমরা অবশ্যই সংলাপের বিরুদ্ধে নই, কিন্তু কোনো সন্ত্রাসীর সঙ্গে সংলাপ হতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বা প্ররোচনায় ক্যাপিটাল হিলে হামলা হওয়ার পর সেই সন্ত্রাসীদের সঙ্গে কি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন-সরকার আলোচনায় বসেছে? বরং তাদের গ্রেফতার করা হয়েছে, বিচার হচ্ছে। সুতরাং আমাদের দেশেও যারা গাড়ি-ঘোড়া পোড়াচ্ছে, তাদের সঙ্গে কি আলোচনা হতে পারে? আলোচনা হতে পারে রাজনৈতিক দলের সঙ্গে, সন্ত্রাসী সংগঠনের সঙ্গে নয়।

এই বিভাগের সব খবর

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সৈয়দ সোহানুর রহমান সিয়ামের চার বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। আজ বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের...

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ এবং ‘পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের’ অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির...

সর্বশেষ

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার...

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কাজ’...

বাকলিয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চুরির অভিযোগে ইমন (২১) নামের এক...

কাস্টমস গোয়েন্দার ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ ক্রিমসহ বিপুল পরিমাণ পণ্য আটক

চোরাচালান ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে একের পর এক সফল...

চন্দনাইশে হামে আক্রান্ত হয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় হামে আক্রান্ত হয়ে রাইসা...