শুক্রবার, ১৯ জুন ২০২৬

বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে স্বাগতিক অষ্ট্রেলিয়ার মুখোমুখি আজ বাংলাদেশ

 ফিফা বিশ্বকাপ এশিয়ান বাছাইপর্বের গ্রুপ-আই এর প্রথম ম্যাচে আজ ১৬ নভেম্বর বৃহস্পতিবার মেলবোর্নে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।৩০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন মেলবোর্ন স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ৮টা ও বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ২৭তম র‌্যাঙ্কিংয়ে থাকা অস্ট্রেলিয়া ও ১৮৩তম র‌্যাঙ্কিংয়ে থাকা বাংলাদেশের মধ্যকার লড়াই। ২০১৫ সালের পর এটি হবে দুই দলের মধ্যে তৃতীয় ম্যাচ।
বর্তমান অধিনায়ক জামাল ভূঁইয়ার নেতৃত্বে ২০১৫ সালে ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের আগের দুই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। পার্থে নিজেদের অ্যাওয়ে ম্যাচে ০-৫ গোলে এবং ঢাকায় ঘরের মাঠে তাদের বিপক্ষে ০-৪ গোলে হেরে যায় বাংলাদেশ। অস্ট্রেলিয়া থেকে ফেরার পর পরই ২১ নভেম্বর (মঙ্গলবার) লেবাননের বিপক্ষে বিশ্বকাপ এশিয়ান বাছাইপর্বের হোম ম্যাচ খেলবে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় এ খেলা অনুষ্ঠিত হবে। ‘আই’ গ্রুপের বাকি চারটি ম্যাচ ২০২৪ সালে খেলবে বাংলাদেশ।২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে হোম ম্যাচ, ২৬ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ, ৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম ম্যাচ এবং ১১ জুন লেবাননের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। গতকাল ১৫ নভেম্বর ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের স্প্যানিশ প্রধান কোচ হাভিয়ের ক্যাব্রেরা বলেন, “শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে আমরা আমাদের লড়াইয়ের চেতনা নিয়ে ভালো ফুটবল খেলতে চাই”। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, “ম্যাচটি আমাদের জন্য খুব কঠিন হবে। তবে আমরা ম্যাচে আমাদের সেরাটা দিতে প্রস্তুত”।
অস্ট্রেলিয়ার প্রধান কোচ গ্রাহাম আর্নল্ড বাংলাদেশ দলকে ভালো ও শক্তিশালী দল আখ্যায়িত করে বলেন, “ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা (বৃহস্পতিবারের) ম্যাচ জিতে বিশ্বকাপের যোগ্যতা অর্জনে এগিয়ে যেতে চাই”। শনিবার মেলবোর্নে পৌঁছানো বাংলাদেশ দল দীর্ঘ যাত্রার পর খেলোয়াড়দের ফিট করতে পর দিন (রবিবার) শুধু জিম ও রিকভারি সেশন করেছে।পরবর্তী দুই দিন মেলবোর্নের ইয়ারাভিল গ্রোরি ফুটবল ক্লাব মাঠে স্থানীয় ঠান্ডা ও ঝড়ো আবহাওয়ার মধ্যে অনুশীলন করে বাংলাদেশ। বুধবার সন্ধ্যায় একই ভেন্যুতে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন শেষে এএএমআই পার্কে নিজেদের শেষ অনুশীলন করে বাংলাদেশ।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...