সোমবার, ৬ জুলাই ২০২৬

সংলাপের আরো কোন সুযোগ নেই: ওবায়দুল কাদের

- Advertisement -
Single page 1st Paragraph

সংলাপের আর কোন সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠি নিয়ে এসেছিলেন পিটার হাস। শুনেছি, এমন দু’টি চিঠি আরও দু’টি দলের কাছে দেয়া হয়েছে। তাদের একটি বিএনপি, আরেকটি জাতীয় পার্টি। এই চিঠিতে শর্তহীন রাজনৈতিক সংলাপের তাগিদ রয়েছে। তবে সংলাপের এখন আর সেই সুযোগ নেই।’
সেতুমন্ত্রী আজ সচিবালয়ে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন।বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে ওবায়দুল কাদেরের কাছে একটি চিঠি দেন।

চিঠির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রীডোনাল্ড লু একটি চিঠি আমার কাছে পাঠিয়েছেন। সেই চিঠি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ফিটার হাস আমার কাছে পৌঁছে দিতে এসেছিলেন। চিঠি পেয়েছি। এখন দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে আলোচনা শেষে এ ব্যাপারে কথা বলতে পারব।  এক পৃষ্ঠার একটি চিঠি আমি পড়েছি। তাতে লেখা আছে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার বিষয়টি। মার্কিন যুক্তরাষ্ট্র কারো পক্ষে নয়।
ওবায়দুল কাদের বলেন, সামনে নির্বাচন, যেকোন সময় তফসিল ঘোষণাহতে পারে। এখন আর সংলাপের সুযোগ নেই।  বিএনপির সঙ্গে সংলাপের চিন্তা আগে ছিল,সেই সময় চলে গেছে।
‘তাহলে কি সংলাপের সম্ভাবনা শেষ হয়েগেল’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশের কোন রাজনৈতিক দল যারা গণতন্ত্রকে বিশ্বাস করে, তারা সংলাপকে না করতে পারে না।যে কোনো সময় নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। ফলে এই সময়ের মধ্যে এখন আর বিএনপির সঙ্গে সংঘাতের কোন সুযোগ নেই। সেই সময় নেই। আমরা যখন তাদেরকে বলেছিলাম শর্ত ছাড়া সংলাপে জন্য। তারা তখনসেটিতে রাজি হয়নি। এখন তো আর সময়নেই।

এই বিভাগের সব খবর

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। এর মাধ্যমে কানাডার পর আরেক সহ-আয়োজক...

সর্বশেষ

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে কাপ্তাইয়ে আলোচনা সভা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে জেলার কাপ্তাইয়ে র‌্যালি,আলোচনা সভা,ঋণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি’র প্রধান নির্বাহীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি...

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে উড়ন্ত মেক্সিকোকে নাটকীয় ম্যাচে ৩-২...

ঝড়ো হাওয়ার পূর্বাভাস, ১১ অঞ্চলের নৌবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম,...

কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা নারী-শিশুসহ ৯ জন নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পেসহ পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...