বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দু-একদিনের মধ্যেই তফসিল ঘোষণা হতে পারে: প্রধানমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

নির্বাচন ঘনিয়ে এসেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হয়তো দু-একদিনের মধ্যে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) দেশের প্রথম ১৪ লেনের এক্সপ্রেসওয়েসহ ১৫৭টি প্রকল্পের ১০ হাজার ৪১টি অবকাঠামোর একসঙ্গে উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, অনেকে নির্বাচনে আসতে চায় না। কারণ ৩০ আসন (নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৩০টি আসন পায়) যারা পেয়েছিল, তাদের তো নির্বাচনে আসার আকাঙ্ক্ষাই থাকবে না। নির্বাচন বানচাল করে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে আবার মানুষকে ভোগান্তি দেয়াটাই তাদের চেষ্টা।

শেখ হাসিনা বলেন, রাতের অন্ধকারে কেউ যেন ক্ষমতা দখল করে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি না খেলতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বলেন, গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া আওয়ামী লীগ কোনো দিন সরকার গঠন করেনি। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আওয়ামী লীগের প্রস্তাবেই সবকিছুর সংস্কার করা হয়েছে।

তিনি বলেন, আমরা জনগণের ভোটেই বারবার নির্বাচিত হয়ে এসেছি। দীর্ঘসময় সরকারে থাকার কারণেই আমরা যেভাবে উন্নয়ন পরিকল্পনা করেছিলাম সেভাবে করতে পেরেছি।

তিনি আরও বলেন, বাংলাদেশকে দেখে এখন আর কেউ বলতে পারবে না এ দেশ দরিদ্র দেশ, প্রাকৃতিক দুর্যোগের দেশ, হাত পেতে চলার দেশ। আমরা এখন একটা মর্যাদাশীল দেশে পরিণত হয়েছি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

অনুষ্ঠানে ৯৭ হাজার ৪৭১ কোটি টাকা ব্যয়ে ১৫৭টি প্রকল্পের আওতায় দেশব্যাপী একযোগে ১০ হাজার ৪১টি অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন, আশ্রয়ন প্রকল্পের আওতায় ৫৩৯৭টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে গৃহপ্রদান করেন প্রধানমন্ত্রী।

দেশে নতুন করে আরও ১১টি জেলা ও ৬০ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। বর্তমানে দেশে মোট গৃহহীন ও ভূমিহীনমুক্ত জেলা ৩২ ও উপজেলা ৩৯৪টি।

এই বিভাগের সব খবর

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সৈয়দ সোহানুর রহমান সিয়ামের চার বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। আজ বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের...

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ এবং ‘পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের’ অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির...

সর্বশেষ

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার...

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কাজ’...

বাকলিয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চুরির অভিযোগে ইমন (২১) নামের এক...

কাস্টমস গোয়েন্দার ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ ক্রিমসহ বিপুল পরিমাণ পণ্য আটক

চোরাচালান ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে একের পর এক সফল...

চন্দনাইশে হামে আক্রান্ত হয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় হামে আক্রান্ত হয়ে রাইসা...