সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে চাঁদের গাড়ির চাপায় শিশুর মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়িতে স্কুলে যাওয়ার পথে বেপরোয়া চাঁদের গাড়ির চাপায় পৃষ্ট হয়ে তাইরিন তাবাসসুম তোহা(০৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২জন শিক্ষার্থী।

সোমবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের টেকের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত তোহা (৯) ওই এলাকার হাফেজ জাহেদুল ইসলামের কন্যা। সে সুয়াবিল ইসলামিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তোহা এবং তার আরো ২ সহপাঠী প্রতিদিনের মত সোমবারে সকালে স্কুলে যাচ্ছিল। তারা টেকের দোকানের সামনে গেলে বেপরোয়া চাঁদের গাড়ি চাপায় তোহাকে চাপা দেয়। এসময় তাদের উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তোহাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে এবং একজন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিলেও অন্য একজনকে চমেকে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে নিহতের এক আত্মীয় মোহাম্মদ আবু জানান, মেয়েটি আমাদের অনেক আদরের। আরেকটি ছেলে আছে প্রতিবন্ধী। মেয়েটি স্কুলে আসার সময় বেপরোয়া জীপ গাড়ি রাস্তায় স্প্রিট ব্রেকার থাকার পরেও মেয়ের শরীরের উপর চালিয়ে দেয়। গাড়িটি ড্রাইভার না চালিয়ে হেলপারকে দিয়ে চালাচ্ছিল। গাড়িটা স্থানীয়রা আটক করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আরেফিন আজিম বলেন, ৩জন শিক্ষার্থীকে গুরুত্বর আহত অবস্থায় মেডিক্যাল এ আনা হলে একজন মারা যায়। অন্য ২জনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং বাকি একজন কে চমেকে প্রেরণ করা হয়।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...