সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

চন্দনাইশে অটোরিকশার ধাক্কায় কিশোরের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের চন্দনাইশে বরমা কলেজের সামনে দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নুর হোসেন (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক সিএনজি অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।

আজ সোমবার সকাল সাড়ে ৮টার সময় বরমা কলেজের সামনে এ ঘটনা ঘটে। চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা আবদুল্লাহ আল ইফরান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চন্দনাইশ পৌরসভার ৫নং দক্ষিণ হারলা নিজাম উদ্দীন পাড়া এলাকার রিকশা চালক শাহ আলমের ছেলে নুর উদ্দীন। নিহত নুর উদ্দীন ৫ম শ্রেণির ছাত্র বলে জানা গেছে। এছাড়া আটক সিএনজি অটোরিকশা চালক মো. জাহাঙ্গীর (৩২) সাতবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মো. মহিউদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানায়, নুর উদ্দীন সকাল ৮টার সময় নিজের সাইকেলে করে ছোট ভাই সাজুকে বরমা রউলিবাগ মাদ্রাসায় দিতে যায়। ছোট ভাইকে মাদ্রাসায় নামিয়ে দিয়ে ফিরে আসার সময় বরমা-বৈলতলী সড়কের বরমা কলেজের সামনে পৌঁছালে একটি দ্রুতগতির সিএনজি অপর একটি সিএনজিকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় সাইকেল আরোহী নুর উদ্দীনকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...