শুক্রবার, ২৬ জুন ২০২৬

রাঙ্গুনিয়ার প্রয়াত আওয়ামী লীগ নেতা কাজী জসিম স্মরণে তথ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনীতি একটি ব্রত। এই দর্শন ধারণ করে যারা কাজ করেছেন, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের প্রয়াত নেতা কাজী জসিম উদ্দিন ছিলেন তাদের মধ্যে অন্যতম। সর্বজন গ্রহণযোগ্য নেতা হিসেবে তিনি রাঙ্গুনিয়ায় দলকে সুসংগঠিত করেছেন। আজ রোববার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তর থেকে ভার্চুয়াল উপায়ে যুক্ত হয়ে নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ জসিম উদ্দিনের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, কাজী জসিম ত্যাগী এবং পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য ছিলেন। তিনি ইচ্ছা করলেই অনেক সম্পদের মালিক হতে পারতেন। কিন্তু তিনি অর্থ-বিত্তের সাথে না জড়িয়ে রাজনীতি করে গেছেন। বর্তমান সময়ে এই ধরণের রাজনৈতিক ব্যক্তিত্বের খুবই প্রয়োজন।
সভার প্রধান বক্তা উত্তরজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম প্রয়াত কাজী জসিমের মহৎ রাজনৈতিক কর্মকান্ড অনুসরণের জন্য নেতা-কর্মীদের আহবান জানান। সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুর রউফ মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান হাবিবের সঞ্চালনায় বিশেষ অতিথি উত্তরজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি ও দলীয় নেতৃবৃন্দ শ্রদ্ধাভরে প্রয়াত নেতাকে স্মরণ করেন।
উল্লেখ্য, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী জসিম ৬১ বছর বয়সে গত ২৯ অক্টোবর বন্দরনগরীর বাসায় ইন্তেকাল করেন।

এই বিভাগের সব খবর

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ চীনের স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি...

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ স্থানীয় সময় সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক...

সর্বশেষ

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর...

পবিত্র আশুরা আজ

পবিত্র আশুরা আজ শুক্রবার। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের...

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত...

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...