সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গুনিয়ায় আগুনে দগ্ধ কিশোরীর মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

রাঙ্গুনিয়ায় আগুনে দগ্ধ হয়ে সুপ্তা দাশ (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পরিবার বলছে রান্নাঘরের চুলা থেকে ওড়নায় আগুন লেগে তার শরীর ঝলসে যায়। তবে স্থানীয় সূত্রে জানা গেছে একই এলাকার এক তরুণের সাথে প্রেমের সম্পর্ক পরিবার মেনে না নেয়ায় সে নিজ শরীরে আগুন লাগিয়েছে।

নিহত সুপ্তা রাঙ্গুনিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড দাশপাড়া গ্রামের নলিনি দাশের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর সকালে আগুনে ঝলসে যায় কিশোরী সুপ্তা। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে গত ৯ নভেম্বর ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে সে মারা যায়। শনিবার (১১ নভেম্বর) লাশের ময়নাতদন্ত শেষে এদিন রাতে নিজ গ্রামে এনে দাহ করার কথা রয়েছে বলে জানান স্থানীয় পৌর কাউন্সিলর জসিম উদ্দিন শাহ।

তিনি বলেন, “পরিবার থেকে আমাকে বলেছে, রান্নাঘরে কাজ করতে গিয়ে চুলা থেকে ওড়নায় আগুন লেগে তা পুরো শরীরে ছড়িয়ে গিয়ে পুড়ে গেছে। তবে বিষয়টি এখনো অস্পষ্ট। শোকাহত পরিবারটির সাথে এই নিয়ে বেশিকিছু বলা সম্ভব হয়নি। নিহত সুপ্তা পরিবারে তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে ছোট সন্তান ছিলো।”

এদিকে এই বিষয়ে ঘটনাস্থলে তদন্তে যান রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার মজুমদার। তিনি দগ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পরিবারের লোকজনদের সাথে আমরা কথা বলেছি। তারা চুলা থেকে আগুন লেগে পুড়ে গেছে বলে জানান। অন্যদিকে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় নিজের গায়ে আগুন দিয়ে মারা গেছে বলেও স্থানীয়ভাবে শোনা যাচ্ছে। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা বলা যাবে।”

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...