পটিয়া উপজেলা ছাত্রলীগের আওতাধীন ছনহরা ইউনিয়ন ছাত্রলীগের আওতাধীন ৪, ৫, ৬ ও ৯নং ওয়ার্ড ছাত্রলীগের কর্মীসমাবেশ ছনহরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিজাম আলমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইরফান সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
কর্মীসমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ছনহরা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জহির উদ্দীন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছনহরা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ওসমান আলমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছনহরা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির,ইউপি সদস্য আলমগীর তালুকদার,ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শহিদ তালুকদার, সুচরিত ঘোষ, বিশিষ্ট সমাজসেবক ফোরকান মিয়া, ছনহরা ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুল কাদের, যুবলীগ নেতা মোঃহোসাইন, পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মোরশেদ তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা ছাত্রলীগ নেতা বোরহান উদ্দীন আলমদার, সালাহউদ্দীন কাদের, আরমান আলমদার, মিসকাদুল ইসলাম, নাজিম উদ্দীন ও ইউনিয়ন ছাত্রলীগ নেতা তকিব ইসলাম, জালাল উদ্দীন আনান, মিজান রশীদ, অজয় দাশ, সাইফুল ইসলাম, ফরমান তালুকদার, অনিক দাশ প্রমুখ।

