বুধবার, ২৯ জুলাই ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

ওয়ানডে বিশ্বকাপে লিগ পর্বে নিজেদের নবম ও শেষ ম্যাচে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ অস্ট্রেলিয়া টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রন জানিয়েছে।
শ্রীলংকার বিপক্ষে আগের ম্যাচে বাঁ-হাতের আঙুলের তর্জনীতে চিড় ধরায় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।
আগের ম্যাচ থেকে তিনটি পরিবর্তন হয়েছে বাংলাদেশ একাদশে। সাকিব, শরিফুল ইসলাম ও তানজিম হাসানের জায়গায় একাদশে সুযোগ হয়েছে নাসুম আহমেদ, মাহেদি হাসান ও মুস্তাফিজুর রহমানের।
আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছিলো বাংলাদেশ। এরপর টানা ছয় ম্যাচ হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে পড়ে টাইগাররা। অষ্টম ম্যাচে এসে শ্রীলংকাকে ৩ উইকেটে হারিয়ে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা জিইয়ে রাখে তারা। ৮ খেলায় ২ জয় ও ৬ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে আছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে শীর্ষ আটের মধ্যে থাকতে হবে দলগুলোকে।
অস্ট্রেলিয়ার একাদশে দু’টি পরিবর্তন হয়েছে। আগের ম্যাচে অসাধারন ইনিংস খেলা গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্কের জায়গায় একাদশে সুযোগ হয়েছে স্টিভ স্মিথ ও সিন অ্যাবটের। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
এখন পর্যন্ত ওয়ানডেতে ২১বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। অসিদের বিপক্ষে মাত্র ১টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার জয় আছে ১৯টিতে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ : প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিশ, মার্কাস স্টয়নিস, সিন অ্যাবট, এডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে যশোর শহরের ঝুমঝুমপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম...

জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও সেই তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় শিল্পপ্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন...

এমপি সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রার্থী সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে কোন বাধা নেই বলে জানিয়েছেন...

সর্বশেষ

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।...

জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও সেই...

এমপি সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ...

সংকটাপন্ন ইতালির কোচ হিসেবে আবারও ফিরলেন মানচিনি

টানা তিনটি বিশ্বকাপের মূল পর্বে উঠতে ব্যর্থ ইতালি জাতীয়...

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতে সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

মাত্র ১২৫ টাকা খরচ করে কোনো প্রকার উৎকোচ বা...

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী...