শনিবার, ২৭ জুন ২০২৬

 মাস্ক বাধ্যতামূলক রেখেই উঠে যাচ্ছে বিধিনিষেধ

- Advertisement -
Single page 1st Paragraph

২২ ফেব্রুয়ারি থেকে করোনার জন্য জারিকৃত বিধিনিষেধ উঠে যাচ্ছ।  তবে মাস্ক পড়া বাধ্যতামূলকই থাকছে।

চলতি বছরের শুরুর দিকে নতুন করে করোনার সংক্রমণ দেখা দিলে ১১ দফা বিধিনিষেধ জারি করে সরকার। ১০ জানুয়ারি হওয়া এই বিধিনিষেধ প্রায় দেড় মাস পরে উঠে যাচ্ছে আগামী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে।

রবিবার (২০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, বিধিনিষেধ উঠে গেলেও সর্বস্তরের মাস্ক পরা বাধ্যতামূলকই থাকছে। যে কোনও সভা-সেমিনার কিংবা সামাজিক অনুষ্ঠানে অবশ্যই মাস্ক পরতে হবে।

মন্ত্রিসভার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘বিধিনিষেধ উঠে যাচ্ছে বলে সবাই যেন রিল্যাক্স মনে না করেন, সচেতন থাকেন। সর্বস্তরের মানুষকে সচেতন থাকার বিষয়ে তাগিদ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠান (মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা) খুলে যাচ্ছে, আর ১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ও খুলে যাচ্ছে। ২২ ফেব্রুয়ারি থেকে বিধিনিষেধের সময়সীমা আর বাড়ছে না। তবে শিক্ষাপ্রতিষ্ঠানসহ যেকোনও সভাসমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে অবশ্যই মাস্ক পরতে হবে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...