সোমবার, ২ নভেম্বর ২০২৬

বোয়ালখালীতে আগুনে পুড়ল ৪ টি ঘর

- Advertisement -
Single page 1st Paragraph

 বোয়ালখালীতে চারটি ঘর আগুনে পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বৃহষ্পতিবার (৯ নভেম্বর) দুপুর বারোটার দিকে আপেল আহমদ টেক সংলগ্ন পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ৯নং ওয়ার্ডের গোয়াজ তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা ফোরকান বলেন, সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার সাথে সাথে স্থানীয়রা পুকুর থেকে পানি নিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ততক্ষণে নুরুল ইসলাম (৬৫) দিদারুল আলম (৪৫), ফরিদুল আলম (৪০), মনির হোসেন (৩০) এর ঘর পুড়ে গেছে। তিনটি ঘর একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। বাকি একটি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থদের পৌরসভার পক্ষ থেকে যতটুকু সম্ভব আর্থিকভাবে সহযোগিতা করা হবে এবং তাদেরকে সাময়িক খাবারের ব্যবস্থা করে দেয়া হবে।

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...