শুক্রবার, ২৬ জুন ২০২৬

হালদা নদীতে রাতব্যাপি অভিযানে অবৈধ ঘেরা জাল জব্দ

- Advertisement -
Single page 1st Paragraph

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হাটহাজারীর হালদা নদীতে অভিযান চালিয়ে চার হাজার মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ১০ টার দিকে ভ্রাম্যমান আদালত সূত্রে গণমাধ্যমকে অভিযানের বিষয়টির সত্যতা স্বীকার করেছেন। এর আগে বুধবার দিবাগত রাত ২ টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জানা যায়, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গড়দুয়ারা ইউনিয়নের এবং রাউজানের হালদা নদীর বিভিন্ন অংশে রাত ২ টা থেকে ভোর রাত সাড়ে ৪ টা পর্যন্ত চালানো অভিযানে চার হাজার মিটারের ৮টি অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়েছে।

অভিযানে আইডিএফ মৎস্য কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্যগণ এবং উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীসহ হালদা নদীর ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সদস্যগণ সহযোগিতা করেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান জানান, হালদা নদীর মা মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ চীনের স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি...

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ স্থানীয় সময় সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক...

সর্বশেষ

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর...

পবিত্র আশুরা আজ

পবিত্র আশুরা আজ শুক্রবার। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের...

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত...

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...