সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন

- Advertisement -
Single page 1st Paragraph

তৃতীয় দফায় বিএনপি ও জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় ও শেষ দিনে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিমসংযোগ মহাসড়কে একটি পণ্যবাহী চলন্ত ট্রাকে আগুন দিয়েছেন অবরোধকারীরা। এতে পুড়ে গেছে ট্রাকে থাকা মালামাল।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের কামারখন্দ উপজেলার ঝাঐল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ সময় ট্রাকচালক ও হেলপারের কোনো ক্ষতি হয়নি। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিমসংযোগ মহাসড়কের ঝাঐলে ঢাকা থেকে রাজশাহীগামী একটি পণ্যবাহী ট্রাকে আগুন দেন অবরোধকারী।
এর আগে গত ৩১ অক্টোবর রাতে ঢাকা-বগুড়ার মহাসড়কে সিরাজগঞ্জের রায়গঞ্জে ষোলোমাইল এলাকায় মালবাহী একটি ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যান অবরোধকারীরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...