মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

নির্ধারিত সময়ে নির্বাচনে বদ্ধপরিকর ইসি: ইসি সচিব

- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্পূর্ণরূপে তফসিল ঘোষণার মতো পরিবেশ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজনে বদ্ধপরিকর ইসি, এই বিষয়টি সিইসিও বারবার বলেছেন বলে মন্তব্য করেছেন ইসি সচিব জাহাংগীর আলম।

বুধবার (৮ নভেম্বর) সকালে আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির মুখপাত্র। অবরোধ কর্মসূচির মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে এবং আগামী সপ্তাহে তফসিল দেওয়া হবে বলে জানান তিনি।

ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন আসন্ন । সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে কমিশন মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার এ সাক্ষাতের সূচি রয়েছে।

তিনি আরও বলেন, সেক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতিকে নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত সব ধরনের অগ্রগতি বিষয়ে অবহিত করবেন। প্রস্তুতি নিয়ে মহামান্য রাষ্ট্রপতি পরামর্শ ও নির্দেশনা থাকলে তা কমিশন শুনবেন। তফসিল ঘোষণার এখতিয়ার সম্পূর্ণ নির্বাচন কমিশনের। এ সংক্রান্ত কমিশন সভা এখনও অনুষ্ঠিত হয় নি।

সচিব জানান, ইতোমধ্যে কমিশন বারবার বলেছেন, নভেম্বর মাসের দ্বিতীয়ার্ধের যে কোনো দিন তফসিল হতে পারে। সে হিসেবে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বা জানুয়ারির মাসের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে।

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকের বিষয়ে সচিব বলেন, এ পযন্ত কমিশনকে মেইলের তিনটি (এনডিআই, ইইউ ও কমনওয়েলথ) প্রতিষ্ঠান কনফার্ম করে গেছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান, যেটা প্রি এসেসমেন্ট করে গেছেন; ইইউ আগেই বলেছে এবং অতি সম্প্রতি কমনওয়েলথের একটি টিম ইসির সাক্ষাতের সময় চেয়েছেন। ২১ নভেম্বর সময় রয়েছেন আবেদনের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধাতি সেলের মাধ্যমে সমন্বয়ের পর পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে তারা কতজন আসবে।

আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েনের বিষয়ে সচিব জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাসময়ে পরিপত্র জারি করবেন। ইতোমধ্যে আইন শৃঙ্খলা সভায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এক প্রশ্নের জবাবে সচিব বলেন, অবশ্য পর্যাপ্ত আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য মাঠে থাকবেন। ভোটাররা নির্বিঘ্নে যাতে ভোট দিতে পারে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পত্র জারি করবে এবং সেভাবে মন্ত্রণালয় কাজ করবে।এদিকে লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ উপ নির্বাচনে অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের সব খবর

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রা বিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান...

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

পাকিস্তানের কাছে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ৩১ রানে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদক পাওয়া হয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এর মাধ্যমে নাগোয়ায় চলমান এশিয়ান গেমসে...

মধ্যরাতে উত্তাল চুয়েট, উপাচার্য ভবনে তালা

মাত্র ৫৬ দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে গভীর রাতে ক্যাম্পাসে তীব্র বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সদ্য সাবেক উপাচার্য...

সর্বশেষ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী...

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

পাকিস্তানের কাছে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ৩১ রানে পরাজিত...

মধ্যরাতে উত্তাল চুয়েট, উপাচার্য ভবনে তালা

মাত্র ৫৬ দিনের মাথায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত থাকবে

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও তিন বছরের...

চসিকের অভিযানে অনুমোদনহীন পোস্টার-ব্যানার অপসারণ

নগরের চকবাজার এলাকায় অনুমোদনহীন পোস্টার ও ব্যানার অপসারণ এবং...

‘মাছে-ভাতে বাঙালি’ ঐতিহ্য ধরে রাখতে হবে : এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আমিষের চাহিদা...