শুক্রবার, ২৬ জুন ২০২৬

চট্টগ্রামের ১৯ পয়েন্টে অবস্থান নেবে নগর আওয়ামী লীগ : আ জ ম নাছির

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আগামীকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ ১৯টি পয়েন্টে মহানগর আওয়ামী লীগ অবস্থান নেবে। বিএনপি-জামাতের অযৌক্তিক অবরোধ ও হরতালের নামে জনগণের জানমালের নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সম্পদহানি হলে জনগণকে নিয়ে তা প্রতিরোধ করা হবে।
তিনি আজ মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ মার্কেট চত্বরে মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা ও সৈনিক হত্যা দিবসে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে একথা বলেন।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, জিয়াউর রহমান অন্তর থেকে নয়, বাধ্য হয়েই মুক্তিযোদ্ধা হয়েছিলেন। সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাসে চট্টগ্রাম বন্দরের শ্রমিক জনতা যখন আত্মাহুতি দিচ্ছিলেন তখন হানাদার বাহিনীর পক্ষে সেই অস্ত্র খালাসে তিনি এগিয়ে গিয়েছিলেন। মাঝপথে চট্টগ্রামের আগ্রাবাদস্থ বাদামতলী মোড়ে বীর জনতার প্রতিরোধের মুখে তিনি ষোলশহরে ফেরত আসেন এবং সেখান থেকে কড়লডেঙ্গায় গিয়ে আশ্রয় নেন। জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সাথে সরাসরি জড়িত। ৩ নভেম্বরের জেলহত্যার সময়ও তার প্রত্যক্ষ ভূমিকা ছিল। ৭ নভেম্বর ভোরবেলায় মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা, সৈনিক হত্যার সময়ও তিনি নেপথ্যের প্রধান কুশীলব ছিলেন। এই জিয়াউর রহমান মনে প্রাণে পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসী ছিলেন। তিনি মুক্তিযুদ্ধ করলেও পাকিস্তানি হানাদার বাহিনীর অনুচর ছিলেন এবং তিনি অবৈধভাবে ক্ষমতায় এসে এমএ সবুর খান, ক্যাপ্টেন আব্দুল হালিম, শাহ আজিজুর রহমান, সালাউদ্দিন কাদের চৌধুরীসহ যুদ্ধাপরাধীদের রাজনীতিতে পুর্নবাসিত করেন। তার পরবর্তী কার্যকলাপে প্রমাণিত হয় তিনি পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসী।
তিনি আরো বলেন, বিএনপি স্বাধীনতা-বিরোধীদের একত্রিত করে আবারো চক্রান্তের খেলায় মেতে উঠেছে। এরা হুমকি ধামকি ও অগ্নিসন্ত্রাস করে এদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। তাদের আস্ফালনকারী নেতা মির্জা ফখরুল, মির্জা আব্বাসরা এখন কারাগারে লাইফ সার্পোটে আছে।
আ জ ম নাছির উদ্দীন বিএনপি ও জামাতের উদ্দেশ্যে বলেন, বেশি বাড়াবাড়ি করবেন না। আপনাদের জন্ম আজন্মের পাপ। গণতন্ত্র আপনাদের মুখের কথা, অন্তরে কুটিলতা ও বিষবাষ্প। আপনারা দু-চারটি গাড়িতে অগ্নিসংযোগ করে এবং পুলিশ হত্যা করে যে হিংসাত্মক অপরাজনীতি করছেন এর দায় অবশ্যই বহন করতে হবে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের প্রধান বিচারপতি যিনি যুদ্ধাপরাধীদের মৃত্যুদ-াদেশ দিয়েছিলেন এবং তা কার্যকরও হয়েছে তার প্রতিশোধ নিতেই বিএনপি-জামাত পরিকল্পিতভাবে অবরোধ ও সমাবেশের নামে তার বাসভবনে প্রকাশ্যে হামলা চালিয়েছে। এর জন্য তাদের কোনো অনুশোচনা নেই।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যে পবিত্র ফিলিস্তিন ভূমিতে মার্কিনী মদদে ইসরাইল বাহিনী যে গণহত্যা চালাচ্ছে সে ব্যাপারে বিএনপি নিশ্চুপ ও নীরব ভূমিকা পালন করে যাচ্ছে। এর কারণ তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমতায় যাওয়ার জন্য দাসখত দিয়েছে। ইসরাইলি হামলার নিন্দা করলে মার্কিন যুক্তরাষ্ট্র অখুশি হবে এই জন্যই বিএনপির এই রহস্যময় নীরবতা।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা হত্যা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য আলহাজ নঈম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, জালালাবাদ ওয়ার্ডের শাহজাদা কাজী আবদুল মালেক, পূর্ব মাদারবাড়ী ওয়ার্ডের সালাউদ্দিন ইবনে আহমেদ, পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ডের গোলাম মো. জোবায়ের, আন্দরকিল্লা ওয়ার্ডের ইকবাল হাসান চৌধুরী, বাগমনিরাম ওয়ার্ডের সাইফুল আলম বাবু প্রমুখ।
সমাবেশে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মুক্তিযোদ্ধা হত্যা দিবসের সমাবেশে অংশগ্রহণ করেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...