শুক্রবার, ২৬ জুন ২০২৬

সন্দ্বীপে স্বাস্থ্য কমপ্লেক্সে আইসিইউ সেবা চালুর দাবিতে জনমত সৃষ্টির জন্য ওপেন কনসার্ট ১০ নভেম্বর

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রতিনিধি গত ২৫ আগস্ট শুক্রবার উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আইসিইউ সেবা চালুর দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে সন্দ্বীপ অধিকার আন্দোলন নামের স্থানীয় একটি সামাজিক সংগঠন। সংগঠনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলে আসছে দীর্ঘ সময় ধরে। এ দাবিতে দ্বীপ উপজেলার শান্তিরহাট,শিবেরহাট, কাজীপাড়া তেমাথা, আলীমিয়ার বাজারসহ বিভিন্ন জনবহুল হাট-বাজারে পথসভা করে সংগঠনটির নেতা-কর্মীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে তারা।

দাবিটি জনগণের মাঝে পৌঁছে দিতে ১০ নভেম্বর স্থানীয় সী-বীচে ওপেন কনসার্টের আয়োজন করেছে সংগঠনটি। সংগঠনটির সভাপতি মোঃ হাসানুজ্জামান সন্দ্বীপি দাবি করেন, স্বাধীনতার অর্ধশত বছর পাড় হলেও এখনও সন্দ্বীপে চাহিদা মতো ডাক্তার থাকে না। অজ্ঞাত কারণে বন্ধ রয়েছে ল্যাব,ইসিজি মেশিনসহ প্রয়োজনীয় সেবা। হার্টস্ট্রোক,ব্রেনস্ট্রোক,শ্বাসকষ্টের রোগীসহ গর্ভবতী মহিলারা নদীপথেই মারা যাচ্ছে।

নদীপথে দুর্ভোগের শিকার যাত্রীদের পক্ষে জেলা সিভিল সার্জন ও স্বাস্থ্যের মহাপরিচালক বরারবরেও স্মারকলিপিও দিয়েছে সংগঠনের দায়িত্বশীলরা। বন্ধ হওয়া ল্যাব-ইসিজি মেশিন ও আইসিইউ সেবা চালুর কোন উদ্যোগ আছে কি না জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানস বিশ্বাস বলেন,এসব বিষয়ে কোন তথ্য নেই।জনৈক আনোয়ার সাহেবের সাথে কথা বলার নির্দেশ দিয়ে ফোন কেটে দেন।

এই বিভাগের সব খবর

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ চীনের স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি...

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ স্থানীয় সময় সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক...

সর্বশেষ

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর...

পবিত্র আশুরা আজ

পবিত্র আশুরা আজ শুক্রবার। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের...

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত...

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...