শুক্রবার, ২৬ জুন ২০২৬

কোরআন ও কিতাব বিতরণের মধ্য দিয়ে ফজলে করিম চৌধুরী এমপি’র জন্মোৎসব উদযাপন

 চট্টগ্রামের রাউজানে হেফজখানার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ ও মাদ্রাসার আলিম শিক্ষার্থীদের মাঝে সম্পূর্ণ কিতাব সেট বিতরণের মধ্য দিয়ে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের সাংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী জন্মোৎসব উদযাপন করা হয়েছে।
৬ নভেম্বর (সোমবার) সকাল ১০ টায় হযরত হাঁছি ফকির সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক মো. আবু জাফর রাশেদের অর্থায়নে ও সার্বিক তত্ত্বাবধানে এই কিতাব সমূহ বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি আলহাজ্ব মাহমুদুর রহমান তালুকদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ মোজাফফর হোসেন। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি সাইফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগ নেতা আজিজুল হক, মো. হারুন, জাহেদুল ইসলাম তাহেল,যুবলীগ নেতা ইসমাইল হোসেন সোহেল ইউপি সদস্য সৈয়দ মো. ইয়াসিন, নুর আহম্মদ, ফিরোজুল ইসলাম চৌধুরী, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা রেজাউল কবির কাদেরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মআরবী প্রভাষক মুহাম্মদ নাঈমুল হক নঈমী, মাওলানা কাউছারুল আনোয়ার, মাওলানা লিয়াকত আলী, দিদারুল আলম, সৈয়দ মুহাম্মদ নেজাম উদ্দিন, মো. ইরফান, মো. জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর সিরাজ, মো. সারাফাত উল্লাহ, মো. হাবীবুল্লাহ, মো. জয়নাল আবেদীন সাকিব, মো. সাইফুল্লাহ, মো. আসিফ তুষারসহ আরো অনেকেই। সভায় দোয়া-মাহফিল শেষে হেফজখানার ১৫ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন শরীফ ও মাদ্রাসার আলিমের ২৩ শিক্ষার্থীর ২৩ সেট কিতাব তুলে দেওয়া হয়।

এই বিভাগের সব খবর

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ চীনের স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি...

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ স্থানীয় সময় সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক...

সর্বশেষ

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর...

পবিত্র আশুরা আজ

পবিত্র আশুরা আজ শুক্রবার। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের...

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত...

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...