সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

সন্দ্বীপে মিজানুর রহমান মিজানের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ ও তারেক জিয়ার কুশপুত্তলিকা দাহ

দেশব্যাপী বিএনপি জামাতের হরতাল অবরোধের নামে পুলিশ হত্যা, সাংবাদিকদের উপর হামলা, বিচারপতির বাসভবনে হামলা, গাড়ি পোড়ানো, লুটপাট, অগ্নিসন্ত্রাস সহ সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শেষে তারেক জিয়ার কুশপুত্তলিকা দাহ করা হয়।
সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সহ-সভাপতি লায়ন মিজানুর রহমানের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়। ৫ নভেম্বর রবিবার সকাল এগারোটায় মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন হাট বাজার প্রদক্ষিণ করে এনাম নাহার মোড়ে প্রতিবাদ সমাবেশে এসে জড়ো হয়
।সমাবেশে উত্তর জেলা কৃষক লীগের সদস্য শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিজানুর রহমান মিজান। বক্তব্যে তিনি বলেন, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সারা দেশের সাথে সাথে সন্দ্বীপের ব্যপক উন্নয়ন করেছেন। তিনি ২০১২ সালে সন্দ্বীপের জনসভায় যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তার চেয়েও বেশি বাস্তবায়ন করেছেন। সরকারের এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি জামাত জোট হরতাল অবরোধের নামে পুলিশ হত্যা করেছে, সাংবাদিকদের উপর হামলা করছে, সাধারণ মানুষের জানমালের উপর অগ্নি সন্ত্রাস করেছে। সন্দ্বীপের মাটিতে যদি এমন কোন ধ্বংসাত্মক কাজের চিন্তা করা হয় তবে তার দাত ভাঙ্গা জবাব দেওয়া হবে।
অনুষ্ঠানে সারিকাইত ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজ উদ-দৌলা, জোট সরকারের নির্যাতিত নেতা আশ্রফ উল্ল্যা শ্রাবণ, মাইটভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান, ইয়াহিয়া মিলন মেম্বার, দিদারুল আলম মেম্বার, উত্তর জেলা যুবলীগের সদস্য মো.বাবলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ারুল কবির, আবদুর রহিম শিবলী মেম্বার, আইনুল কবির মুন্না, শামীম, আজম, তাইজুল ইসলাম আরমান মেম্বার, বেলাল হোসেন, শামসুল আলম, উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হীরা কায়সার, সালাউদ্দিন আরমান সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের প্রায় দুই হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...