শুক্রবার, ২৬ জুন ২০২৬

রাউজানে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত

- Advertisement -
Single page 1st Paragraph

রাউজানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জেলহত্যা দিবস। ৩ নভেম্বর (শুক্রবার) সকাল ১০ টায় রাউজান উপজেলার সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ,ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে জাতীয় চার নেতাকে স্মরণের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে  প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন তরুণ সমাজ সংস্কারক ফারাজ করিম চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন সাজ্জাদ, রাউজান উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া, রোকন উদ্দিন, বিএম জসিম উদ্দিন হিরো, লায়ন সাহাবুদ্দিন আরিফ, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, আব্দুর রহমান চৌধুরী, সৈয়দ আবদুল জব্বার সোহেল, বাবুল মিয়া প্রমুখ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা কামরুল হাসান বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরী, এসএম বাবর, জসিম উদ্দিন, দোস্ত মোহাম্মদ খান, কাউন্সিলর জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষক লীগের সভাপতি আলমগীর আলী, সাধারণ সম্পাদক জিয়াউল হক সুমন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, মুছা আলম খান, উপজেলা যুবলীগ নেতা সুমন দে, সারজু মো. নাছের, আজিজ উদ্দিন ইমু, জাহাঙ্গীর আলম, আ. জ. ম. রাশেদ, তপন দে, সুজন মল্লিক, পৌর যুবলীগ নেতা হাসান রাসেল, আবু সালেক, আজাদ খান, উপজেলা ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন পিবলু, মো. সালাউদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শহীদ জাতীয় চার নেতার স্মরণে এক মিনিট নিরবতা পালন ও তাদের রুহের মাগফেরাত কামনা দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।

এই বিভাগের সব খবর

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

সর্বশেষ

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর...

পবিত্র আশুরা আজ

পবিত্র আশুরা আজ শুক্রবার। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের...