শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

লঙ্কানদের বিপক্ষে বড় সংগ্রহ ভারতের

- Advertisement -
Single page 1st Paragraph

শুভমান গিল-বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারের হাফ-সেঞ্চুরিতে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে আজ শ্রীলংকার বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫৭ রান করেছে স্বাগতিক ভারত। গিল ৯২, কোহলি ৮৮ ও আইয়ার ৮২ রান করেন। শ্রীলংকার বাঁ-হাতি পেসার দিলশান মাদুশঙ্কা ১০ ওভারে ৮০ রানে ৫ উইকেট নেন।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলংকা। ইনিংসের প্রথম বলেই বাউন্ডারি মারেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পরের ডেলিভারিতে পেসার দিলশান মাদুশঙ্কার বলে বোল্ড হন ৪ রান করা রোহিত। এই বিশ্বকাপে প্রথম ওভারে আউট হওয়া পঞ্চম ব্যাটার হলেন রোহিত।
রোহিতের বিদায়ে ক্রিজে আরেক ওপেনার শুভমান গিলের সঙ্গী হন বিরাট কোহলি। পঞ্চম ওভারে মাদুশঙ্কার বলে গিলের ক্যাচ ফেলেন চারিথ আসালঙ্কা। পরের ওভারের প্রথম বলে নিজের ডেলিভারিতে নিজেই কোহলির ক্যাচ মিস করেন মাদুশঙ্কা।
কোহলি ১০ ও গিল ৮ রানে জীবন পেয়ে স্বাচ্ছেন্দ্যে ভারতের রানের চাকা ঘুড়িয়েছেন। ১৭তম ওভারে ভারতের রান ১শতে নেন তারা। ঐ ওভারে ওয়ানডেতে ৭০তম ও বিশ্বকাপে ১৩তম হাফ-সেঞ্চুরি পূরন করেন ৫০ বল খেলা কোহলি। বিশ্বকাপে সর্বোচ্চ হাফ-সেঞ্চুরির ইনিংসে দ্বিতীয়স্থানে উঠেছেন তিনি। ২১টি হাফ-সেঞ্চুরির ইনিংস নিয়ে সবার উপরে ভারতের শচীন টেন্ডুলকার।
১৯তম ওভারে ওয়ানডেতে ১১তম অর্ধশতক করেন গিল। এজন্য ৫৫ বল খেলেছেন তিনি।
হাফ-সেঞ্চুরির পর নিজেদের ইনিংস বড় করার দিকে মনোযোগী হন গিল-কোহলি। ২৯তম ওভারের মধ্যে আশির ঘরে পৌঁছে যান তারা। ৩০তম ওভারের শেষ বলে মাদুশঙ্কার বলে আপার কাট শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ১১টি চার ও ২টি ছক্কায় ৯২ বলে ৯২ রান করা গিল । দ্বিতীয় উইকেটে কোহলি-গিল ১৭৯ বলে ১৮৯ রান যোগ করেন।
গিলকে হারানোর হতাশা ভুলতে না ভুলতে প্যাভিলিয়নের পথ ধরেন কোহলি। ৩২তম ওভারে মাদুশঙ্কার স্লোয়ারে পাথুম নিশাঙ্কাকে ক্যাচ দেন ১১টি চারে ৯৪ বলে ৮৮ রান করা কোহলি । এই ইনিংস খেলার পথে এ বছর ১ হাজার রান পূর্ণ করেন কোহলি। এই নিয়ে অষ্টমবার এক বছরে ১হাজার রান করলেন তিনি। এর মাধ্যমে ভাঙলো টেন্ডুলকারের বিশ্ব রেডর্ক ভাঙ্গেন কোহলি। এর আগে সাত বছর ১ হাজার রান করে সবার ওপড়ে ছিলেন টেন্ডুলকার।
দলীয় ১৯৬ রানের মধ্যে গিল-কোহলি ফেরার পর মিডল অর্ডারে দ্রুত দুই উইকেট হারায় ভারত। লোকেশ রাহুল ২১ ও সূর্যকুমার যাদব ১২ রানে ফিরেন। তবে এক প্রান্ত আগলে ভারতের বড় সংগ্রহের পথ তৈরি করছিলেন চার নম্বরে নামা শ্রেয়াস আইয়ার। চতুর্থ উইকেটে রাহুলের সাথে ৪৭ বলে ৬০ রানের জুটির পর ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাদেজার সাথে ৩৬ বলে ৫৭ রান যোগ করেন আইয়ার।
৪৩তম ওভারে ওয়ানডেতে ১৬তম ও এই বিশ্বকাপে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি পূর্ণ করতে ৩৬ বল খেলেন আইয়ার। হাফ-সেঞ্চুরির পরও দ্রুত রান তুলতে থাকেন তিনি। ৪৮তম ওভারের প্রথম দুই বলে দু’টি ছক্কা মারেন আইয়ার। তৃতীয় বলে মাদুশঙ্কার পঞ্চম শিকার হওয়ার আগে ৩টি চার ও ৬টি ছক্কায় ৫৬ বলে ঝড়ো ৮২ রান করেন আইয়ার।
শেষদিকে জাদেজার ১টি করে চার-ছক্কায় ২৪ বলে ৩৫ রানের কল্যাণে ৫০ ওভারে ৮ উইকেটে বিশ^কাপ ইতিহাসে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫৭ রানের সংগ্রহ পায় ভারত।
শ্রীলংকার সফল বোলার ছিলেন মাদুশঙ্কা ১০ ওভারে ৮০ রানে ৫ উইকেট শিকার করেন । ১৩ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এই প্রথম ইনিংসে ৫ উইকেট নিলেন মাদুশঙ্কা। শ্রীলংকার চতুর্থ বোলার হিসেবে বিশ^কাপে ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি। এ ম্যাচের দুর্দান্ত বোলিংয়ে এই বিশ^কাপে ১৮ উইকেট নিয়ে এখন সবার উপরে এখন এই বাঁ-হাতি পেসার।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...