শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ভারতের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে শ্রীলঙ্কা

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্বকাপে যেন উড়ছে ভারত। এখন পর্যন্ত ৬ ম্যাচের সবকটিই জিতেছে স্বাগতিকরা। আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ফিরে পাবে ভারত। একই সঙ্গে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করবে স্বাগতিকরা। গুরুত্বপূর্ণ এ ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে করবে রোহিত শর্মার দল।

বিশ্বকাপে এর আগে ৯ বার দেখা হয়েছে শ্রীলঙ্কা-ভারতের। চারটি করে জয় আছে দু’দলের। একটি ম্যাচ হয় পরিত্যক্ত। ২০১৯ বিশ্বকাপে শেষ বার দেখা হয়েছিলো দু’দলের। সেই ম্যাচে টিম ইন্ডিয়া জিতেছিল ৬ উইকেটে। সবমিলিয়ে দু’দল ১৬৭টি ওয়ানডে ম্যাচ খেলেছে। এর মধ্যে ৯৮টি জয় নিয়ে এগিয়ে আছে ভারত।

শ্রীলঙ্কার দলে এক পরিবর্তন রয়েছে। ধনঞ্জয়া ডি সিলভার জায়গায় দলে জায়গা পেয়েছেন দুশান হেমান্থা। এদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে ভারত।

শ্রীলঙ্কা একাদশ পথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দুশান হেমান্থা, মহেশ থেকশানা, কাসুন রাজিথা, দুশমান্থা চামিরা, দিলশান মাদুশঙ্কা।

ভারত একাদশ রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...