শনিবার, ২৭ জুন ২০২৬

রাঙ্গুনিয়ায় দুই বাস ভাঙচুর, একটিতে আগুন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ায় পার্কিংয়ে থাকা দুটি বাস ভাঙচুর ও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোররাত ৪ টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম গণবিদ্যালয় এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘণ্টা খানেকের চেষ্টায় বাসের আগুন নেভানো হয়। এবি ট্রাভেলস নামে ওই বাসসহ একই নামে আরও দুটি বাস ভাঙচুর করা হয়। ওই স্থানে বাসগুলো পার্কিংয়ে রাখা ছিল। তবে বাসে কোনো লোকজন ছিল না।’

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্ত্তী বলেন, ‘ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। এই ঘটনায় থানায় মামলা হবে।’

উল্লেখ্য, মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোররাতে একই ইউনিয়নের আধুরপাড়া এলাকায় পাথরবোঝাই দুটি ট্রাকে আগুন ও পোমরা ইউনিয়নের শান্তিরহাটে মোটরসাইকেল পুড়ে দেয় দুবৃর্ত্তরা। দুটি ঘটনায় থানায় মামলা হয়। এ ধরনের নাশকতাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি চন্দন কুমার চক্রবর্তী ।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...