শুক্রবার, ২৬ জুন ২০২৬

সীতাকুণ্ডে লরিতে আগুন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পন্থিছিলা এলাকায় চলন্ত রড বোঝাই লরিতে দুর্বৃত্তের ছোড়া পেট্রোলবোমায় চালক ও সহকারী গুরুতর আহত হয়েছেন। বুধবার (১ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুইজন মোটরসাইকেল আরোহী লরিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে তিনটার দিকে দুইজন মোটরসাইকেল আরোহী এসে লরিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। পরে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমদ।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা নুরুল আলম দুলাল বলেন, পেট্রোল বোমা নিক্ষেপে একটি লরিতে অগ্নিসংযোগের ঘটনা স্থানীয়রা জানালে সঙ্গে সঙ্গে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। ড্রাইভার ও সহকারী আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিভাগের সব খবর

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

সর্বশেষ

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর...

পবিত্র আশুরা আজ

পবিত্র আশুরা আজ শুক্রবার। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের...