সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে পাহাড়ি চোলাই মদ পাচারকালে ব্যবসায়ী গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

রাউজানে সিএনজি চালিত অটোরিকশা যোগে পাহাড়ি চোলাই মদ পাচারকালে মো. আবদুল্লাহ আলী নোমান (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন রাউজান থানা পুলিশ। এই সময় অটোরিকশা তল্লাশি চালিয়ে ৮০ লিটার পাহাড়ি চোলাই মদ উদ্ধার করা হয়। সেই সাথে মাদক পাচারে ব্যবহৃত অটোরিকশাটি (চট্টগ্রাম-থ- ১৩-০৪৭৪) জব্দ করা হয়।

আটককৃত নোমান রাউজান উপজেলার রাউজান ইউনিয়নের হরিশখান পাড়া গ্রামের ৪নম্বর ওয়ার্ডের বাহার উল্লাহ সিকদারের বাড়ির মোহাম্মদ আলীর ছেলে। ১ নভেম্বর (বুধবার) বেলা ২ টায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। অভিযান পরিচালনাকারী রাউজান থানাধীন পূর্ব গুজরা তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই (নিঃ) কৃষ্ণ লাল ঘোষ বলেন, ৩১ অক্টোবর রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানাধীন রাউজান-নোয়াপাড়া সড়কের পূর্ব বিনাজুরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে চেক পোষ্ট বসানো হয়। এই সময় সদর হতে আসা একটি অটোরিকশাকে থামানো সংকেত দিলে রাতের আঁধারে রাস্তার উপর গাড়ি ফেলে চালকসহ দুইজন পালিয়ে গেলেও গাড়ির ভিতরে মূল ব্যবসায়ী নোমানকে আটক করতে সক্ষম হই। গাড়ির সিটের নিচ হতে ৮০ লিটার চোলাই মদ উদ্ধার করি। মাদক পাচাকে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসি।

এই ঘটনায় আটককৃত মো. আবদুল্লাহ আলী নোমান (২৩) ও পালাতক মো. শামীমসহ আরো একজনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (তাং- ০১/১১/২০২৩ইং, ধারা-৩৬(১) সারণির ২৪(খ)/৩৮/৪১) রুজু করা হয়। স্থানীয়রা জানান, মো. আবদুল্লাহ আলী নোমান এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় সন্ত্রাসীদের মদদে অবাধে মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...