শুক্রবার, ২৬ জুন ২০২৬

নাশকতা ঠেকাতে চট্টগ্রামে আওয়ামী লীগের সমাবেশ ও অবস্থান কর্মসূচি

- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপি ও তার সহচরদের নাশকতা ঠেকাতে এবং কথিত রাজপথ, রেলপথ ও নৌ-পথ অবরোধ কর্মসূচির ২য় দিনে নগরীর তিনটি প্রবেশপথসহ ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।
সমাবেশে নেতাকর্মীদের জনগণকে সাথে নিয়ে রাজপথে থেকে জনগণের শত্রুকে চিহ্নিত করে তাদের চিরতরে নির্বাসনে পাঠানোর আহবান জানানো হয়।
সকালে নগরীর দারুল ফজল মার্কেট চত্বরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশে সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, বিএনপি যদি ২০১৪-১৫ সালের পুনরাবৃত্তি ঘটাতে চায় এবং আবার যদি জ্বালাও-পোড়াও শুরু করে তাদেরকে অবশ্যই নিজেদের আগুনে পুড়ে আত্মহুতি দিতে হবে। তাদের বুঝতে হবে আওয়ামী লীগ বিজয়ী শক্তির প্রতিনিধিত্ব করে। আওয়ামী লীগের বিনাশ নেই। যারা বিনাশ করতে চেয়েছে তারাই বিনাশ হয়েছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট ঘোষণা করেছেন, সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে সংবিধান অনুযায়ী নির্বাচন হবেই। যারা নির্বাচন বানচাল করার অপচেষ্টা চালাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার, জনগণ এবং প্রশাসন অবশ্যই বাধ্য হবে। এক্ষেত্রে কাউকে তিল পরিমাণ ছাড় দেওয়া হবে না। মির্জা ফখরুল ও আমীর খসরুরা সরকার পতনের যে দিবাস্বপ্ন দেখেছিল এখন তা তাদের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছে। তারা বিদেশি প্রভূর আশীর্বাদ প্রাপ্তির জন্য ভিক্ষার থালা নিয়ে ভিনদেশি দূতাবাসে ধর্ণা দিলেও সেই ভিক্ষার থালা ঘৃণাভরে প্রত্যাখ্যাত হবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় শান্তি ও উন্নয়ন সমাবেশে আরো বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, সাংগঠনিক সম্পাদক শফিক আদনাদ, দপ্তর সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ সমশের, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, ওয়ার্ড আওয়ামী লীগের আলহাজ ফারুক আহমেদ, ইদ্রিস কাজেমী, আবুল হাশেম বাবুল, আশীষ ভট্টাচার্য্য, গোলাম মোহাম্মদ জুবায়ের, সলিমউল্লাহ বাচ্চু, ফজলে আজিজ বাবুল, রুহুল আমিন তপন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, যুব মহিলা লীগের শাহেরা বানু রৌশনী প্রমুখ।
এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ আরো ৫টি স্থান অক্সিজেন মোড়, বহদ্দারহাট মোড়, নতুন ব্রিজ মোড়, সল্টগোলা ক্রসিং মোড়, একে খান মোড়ে অনুরূপ কর্মসূচি পালিত হয়।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...