সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

অবরোধের দ্বিতীয় দিনে যাত্রীবাহী বাসে পেট্রল ঢেলে আগুন

- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপি-জামায়াতের তিনদিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে চট্টগ্রামের কর্ণফুলীতে একটি যাত্রীবাহী বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছেন অবরোধকারীরা।
বুধবার (১ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার ভেল্লা ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে বাসটি যাত্রীশূন্য হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ তথ্য নিশ্চিত করেছেন কর্ণফুলীর মডার্ন ফায়ার স্টেশন ইন্সপেক্টর সোয়াইব হোসেন মুন্সি।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো.আবদুর রাজ্জাক বলেন, সকাল সোয়া আটটার দিকে দুর্বৃত্তরা একটি লোকাল বাসে আগুন দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, বেল্লাপাড়া ব্রীজের পাশে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে যায়। জড়িতদের শনাক্ত করতে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোরে নগরীর ইপিজেড মোড়ে শ্রমিকবাহী একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

গত সোমবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের দামপাড়ায় ইউনেস্কো কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বাসে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক বিক্ষোভ করে ছাত্র ও যুবলীগের নেতাকর্মীরা।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...