রবিবার, ২ আগস্ট ২০২৬

গাজায় যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান নেতানিয়াহুর

- Advertisement -
Single page 1st Paragraph

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ বিরতির আহ্বান স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন।
এদিকে গাজায় ইসরায়েলি স্থল সেনারা একজন জিম্মিকে মুক্ত করতে পেরেছে। তবে হামাস দাবি করছে, ইসরায়েলি হামলায় ৫০ জিম্মি নিহত হয়েছে।
জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে সোমবার নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতির আহ্বান মানে হামাসের কাছে আত্মসমর্পণের আহ্বান, সন্ত্রাসের কাছে সমপর্ণের আহ্বান।
বিদেশী সংবাদ মাধ্যমকে নেতানিয়াহু আরো বলেন, এটা হবে না। জয়ী না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।
নেতানিয়াহু অঙ্গীকার করে বলেছেন, হামাসকে নির্মূল না করা পর্যন্ত তারা পিছু হটবে না।
এদিকে ইসরায়েলি স্থল বাহিনী জিম্মি হিসেবে আটক থাকা ওরি মেগিদিসকে উদ্ধারে সক্ষম হয়েছে। তিনি এখন ইসরায়েলে রয়েছেন এবং ভালো আছেন।
ইসরায়েলি সেনা বাহিনী এ কথা জানিয়েছে।
গাজায় ইসরায়েলি হামলায় মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। জাতিসংঘ বার বার মানবিক যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে আসছে। এছাড়া বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাও গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে।
ইউনিসেফ বলেছে, গাজার পরিস্থিতি ঘন্টায় ঘন্টায় খারাপ হচ্ছে।
হোয়াইট হাউসও গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে বলেছে, এতে হামাস শক্তি সঞ্চয় ও ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পাবে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় আট হাজারেরও বেশি লোক নিহত হয়েছে। যাদের অর্ধেকই শিশু।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনী গ্রুপ হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। ইসরায়েল পাল্টা হামলা শুরু করে তা অব্যাহত রেখেছে।

এই বিভাগের সব খবর

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী কোচ যুক্ত হতে যাচ্ছে। এর প্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা-পাবনা এবং ঢাকা-খুলনা রুটে দুটি নতুন আন্তঃনগর...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির পাঁচ দিন করে মোট ১০...

সর্বশেষ

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের...

আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর...

দেশের প্রতিটি নাগরিকের পাশে দাঁড়াতে চায় সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজে ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার শুরু

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার...