বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

রোহিতের হাফ-সেঞ্চুরিতে ভারতের সংগ্রহ ৯ উইকেটে ২২৯ রান

- Advertisement -
Single page 1st Paragraph

অধিনায়ক রোহিত শর্মার হাফ-সেঞ্চুরিতে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৯ রান করেছে স্বাগতিক ভারত। রোহিত ১০১ বলে ৮৭ রান করেন। ইংল্যান্ডের পেসার ডেভিড উইলি ৪৫ রানে ৩ উইকেট নেন।
লক্ষেèৗতে টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। ভারতকে ৪ ওভারে ২৬ রানের শুরু এনে দিয়ে বিচ্ছিন্ন হন দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল। ৯ রান করা গিল বোল্ড আউট হন ইংল্যান্ড পেসার ক্রিস ওকসের বলে।
গিলের বিদায়ে উইকেটে এসে রানের খাতা খোলার আগেই পেসার ডেভিড উইলির শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ফর্মে থাকা বিরাট কোহলি। ২৮৭ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ১৬তম ডাক কোহলির। গিল ও কোহলির মত দু’অংকে পা দেয়ার আগে আউট হন শ্রেয়াস আইয়ার। ওকসের দ্বিতীয় শিকার হবার আগে ১৬ বলে ৪ রান করেন তিনি। এমন অবস্থায় ১২তম ওভারে ৪০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।
এই পরিস্থিতিতে জুটি গড়ার চেষ্টায় সফল হন রোহিত ও লোকেশ রাহুল। দেখেশুনে খেলে রানের চাকা ঘুড়াতে থাকেন তারা। ২৪তম ওভারে ৫৪তম ওয়ানডে হাফ-সেঞ্চুরি পূর্ন করেন রোহিত। বিশ^কাপে দ্বিতীয় সর্বোচ্চ ১২তম হাফ-সেঞ্চুরি করতে ৬৬ বল খেলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। বিশ^কাপে সর্বোচ্চ ২১ হাফ-সেঞ্চুরির মালিক ভারতের শচীন টেন্ডুলকার।
২৫তম ওভারে ভারতের রান ১শ স্পর্শ করে। ৩১তম ওভারে রোহিত-রাহুলের জুটি ভাঙ্গেন উইলি। ৫৮ বল খেলে ৩টি চারে ৩৯ রানে থামেন রাহুল। রোহিতের সাথে ১১১ বলে ৯১ রান যোগ করেন রাহুল।
দলীয় ১৩১ রানে রাহুল ফেরার পর ছয় নম্বরে নামা সূর্যকুমার যাদবকে নিয়ে ভারতের রানের চাকা সচল রাখেন রোহিত। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৩৭তম ওভারে স্পিনার আদিল রশিদের বলে ছক্কা মারতে গিয়ে দলীয় ১৬৪ রানে লিভিংস্টোনকে ক্যাচ দেন রোহিত। ১০টি চার ও ৩টি ছক্কায় ১০১ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান করেন রোহিত। এই ইনিংস খেলার পথে আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজার পূর্ণ হয় ভারত দলপতির।
রোহিতের বিদায়ে ভারতের বড় স্কোরের আশা শেষ হয়ে যায়। তারপরও সূর্যর সাথে লোয়ার অর্ডারে জসপ্রিত বুমরাহ ও কুলদীপ যাদবের কল্যানে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৯ রানের সম্মানজনক সংগ্রহ পায় ভারত। ৪৭ বল খেলে ৪টি চার ও ১টি ছক্কায় দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান করেন সূর্য। বুমরাহ ১৬, কুলদীপ অপরাজিত ৯ ও জাদেজা ৮ রান করেন। ইংল্যান্ডের উইলি ৪৫ রানে ৩টি, ওকস ৩৩ ও রশিদ ৩৫ রানে ২টি করে উইকেট নেন। ৪৬ রানে ১টি উইকেট নেন উড।

এই বিভাগের সব খবর

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ সরকার...

সর্বশেষ

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...

সার্ককে কার্যকর করতে ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত একমত

সার্ককে কার্যকর করতে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার...