শুক্রবার, ২৬ জুন ২০২৬

চট্টগ্রামে অপশক্তিকে রুখতে আওয়ামী লীগ কাল রাজপথে থাকবে

- Advertisement -
Single page 1st Paragraph

আগামীকাল ২৯ অক্টোবর রোববার বিএনপি-জামাত অপশক্তির অরাজকতা, নাশকতা ও অগ্নি-সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশের মাধ্যমে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ দিনভর রাজপথে থাকবে।
বিএনপি-জামাতের অরাজকতা নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যলয় সম্মুখ চত্বর, অলংকার চত্বর, অক্সিজেন চত্বর, বহদ্দার হাট চত্বর, ইপিজেড মোড় ও বাদামতলী মোড়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।
আজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক থেকে বিএনপি-জামাতের নাশকতা, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে নেতা-কর্মীদের সজাগ থাকার নির্দেশনা দেয়া হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, জনগণের জানমাল সুরক্ষায় আওয়ামী লীগ জনগণের সাথে ছিল, আছে এবং থাকবেই। রাজপথে থেকে বিএনপি জামাতের নাশকতা ও অরাজকতার মোকাবেলা করা হবে। তাদের আর কোনো ছাড় দেওয়া হবে না।
পল্টন রোডস্থ মরহুম জহুর আহমদ চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, বিএনপি-জামাতের নেতৃত্বে স্বাধীনতাবিরোধী অপশক্তি ঢাকায় যে মহড়া দিয়েছে এটা তাদের পতনের অশনি সংকেত। এরপর জনগণ তাদের হটকারিতার বিরুদ্ধে প্রকৃত জবাব দিয়ে মাঠে আছে এবং মাঠে থাকবেই। কোনো অপশক্তি যাতে ফণা তুলতে না পারে সেজন্য আমাদেরকে সাথে সাথে তাদের বিষ দাঁত উপড়ে ফেলতে হবে। এই প্রত্যয় নিয়ে আমরা আগামী নির্বাচন পর্যন্ত মাঠে আছি এবং মাঠে থাকবোই।
উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সবসময় বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে। এই চেতনার বিরুদ্ধে কোনো অপশক্তি মাথা তুললে তাকে মুক্তিযুদ্ধের নতুন প্রজন্ম নিশ্চিহ্ন করে দেবে। ঢাকায় যে অরাজকতা ও নাশকতা হয়েছে তার বিরুদ্ধে এলাকাভিত্তিক প্রতিবাদী স্কোয়াড গড়ার আহ্বান জানান তিনি।
দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, একটি সহজ-সরল সত্য হলো জনতার শক্তিকে কেউ বাধা দিতে পারবে না। ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া একটি দল প্রাসাদ চক্রান্তের মাধ্যমে ক্ষমতা চায়। এই প্রাসাদ চক্রান্ত সাময়িক সফল হলেও তারা প্রকৃত অর্থে ইতিহাসের আস্থাকুড়ে নিক্ষিপ্ত হবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আজ এমন একটি শুভ দিন যেদিন বঙ্গবন্ধু ট্যানেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই শুভ দিনে ঢাকায় অশুভ শক্তির অপতৎপরতা জাতিকে আরো একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা প্রস্তুত এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা রাজপথে আছি, থাকবোই। একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এই নিরাপত্তা আমরা দিতে বদ্ধপরিকর।
চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের এ জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ নঈম উদ্দীন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাসেম চিশতী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রদীপ দাশ, মহানগর আওয়ামী লীগের ড. নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, উত্তর জেলা আওয়ামী লীগের বেদারুল আলম চৌধুরী বেদার প্রমুখ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...