শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

উন্নয়নের মহাযাত্রায় বিএনপি-জামায়াতের আন্দোলন কর্ণফুলী নদীতে ভেসে যাবে

- Advertisement -
Single page 1st Paragraph

উন্নয়নের মহাযাত্রায় বিএনপি-জামায়াতের আন্দোলন কর্ণফুলী নদীতে ভেসে যাবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, টানেল যতদিন থাকবে, এই জনপথের মানুষ বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুকন্যাকে স্মরণ করে যাবেন।

‘খেলা হবে’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজ চট্টগ্রামেও খেলা, ঢাকায়ও খেলা। আজ একটা দল লাঠিসোঁটা, রড নিয়ে মাঠে নেমেছে। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে, ভোটচুরির বিরুদ্ধে খেলা হবে, লুটপাটের বিরুদ্ধে খেলা হবে। অস্ত্র পাচারকারীদের বিরুদ্ধে খেলা হবে। সন্ত্রাস আর জঙ্গিবাদের বিরুদ্ধে খেলা হবে। সামনে কোয়ার্টার, জানুয়ারিতে ফাইনাল খেলা।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন উপলক্ষে আনোয়ারার কোরিয়ান ইপিজেড মাঠে আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁর প্রায় ১৫ মিনিটের বক্তব্যে সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরেন। আর সমালোচনা করেন বিএনপির নানা কর্মসূচির।

এই দেশ যতদিন থাকবে, ততদিন দুজন মানুষ মরেও বেঁচে থাকবেন বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আল্লাহ আমাদের দুটি নেয়ামত দান করেছেন। একজন বঙ্গবন্ধু, অন্যজন বঙ্গবন্ধুকন্যা। এই দেশ যতদিন থাকব, ততদিন দুজন মানুষ মরেও বেঁচে থাকবেন।

তাদের পদযাত্রাযা উন্নয়নের মহাযাত্রায় কর্ণফুলী নদীতে ভেসে যাবে।

পরাজিত শক্তি বঙ্গবন্ধুর পরিবারকে ক্ষমতা থেকে হটাতে চাচ্ছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আর এর নেতৃত্বে আছে চট্টগ্রামের খসরু। আছে ফখরুলরাও। যারা শয়তানদের নেতা। এত জ্বালা, টানেল দেখে জ্বালা। ভারতে হয়নি, নেপালে হয়নি, শ্রীলঙ্কায় হয়নি। হয়েছে বাংলাদেশের চট্টগ্রামে? কে করেছে? প্রধানমন্ত্রী। বৃহত্তর চট্টগ্রামের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে হবে।’

এই বিভাগের সব খবর

যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান, ৫০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে অভিযান চালিয়ে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলকে ২০ লাখ টাকা, এর ভবন মালিককে ২৫ লাখ...

কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেছে এসআরবি ১৫। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের গোলদিঘির পাড়ের ইন্দ্রসেন দূর্গাবাড়ি, ঘোনার পাড়ার কৃষ্ণানন্দধাম ও লালদিঘি...

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও...

সর্বশেষ

যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান, ৫০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত...

কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন...

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর...

বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা...

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার...