বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

প্রোটিয়াদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

- Advertisement -
Single page 1st Paragraph

ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ১৩তম আসরে টিকে থাকতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের জয়ের কোনো বিকল্প নেই। অন্যদিকে, পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় প্রোটিয়ারা। তাই এক হাই-ভোল্টেজ ম্যাচ দেখতে চলেছে ক্রিকেট বিশ্ব।

শুক্রবার (২৭ অক্টোবর) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে নিজেদের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

প্রোটিয়া বধের মিশনে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে পাকিস্তান। অসুস্থ হাসান আলী পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। আর উসামা মীরের পরিবর্তে একাদশে ফিরেছেন মোহাম্মদ নওয়াজ।

তিন পরিবর্তন এসেছে দক্ষিণ আফ্রিকার একাদশে। প্রোটিয়াদের নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা পুরোপুরি ফিট হওয়ায় কপাল পুড়েছে রেজা হেনড্রিকসের। এছাড়া লিজার্ড উইলিয়ামস ও কাগিসো রাবাদার পরিবর্তে একাদশে ডাক পেয়েছেন তাবরাইজ শামসি ও লুঙ্গি এনগিডি।

ওয়ানডেতে এখন পর্যন্ত ৮২বার মুখোমুখি হয়েছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার জয় ৫১টিতে, পাকিস্তানের জয় ৩০টিতে এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়। ২০২১ সালের এপ্রিলে সর্বশেষ ওয়ানডেতে দেখা হয়েছিলো দু’দলের। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাবররা।

বিশ্বকাপে পাঁচবারের দেখায় দক্ষিণ আফ্রিকা জিতেছে তিনবার, পাকিস্তানের জয় দুইটি। সর্বশেষ ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে জয় আছে পাকিস্তানেরই।

পাকিস্তান একাদশ

আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও শাহিন শাহ আফ্রিদি।

দক্ষিণ আফ্রিকা একাদশ

কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরার্ল্ড কোয়েৎজে, কেশব মহারাজ, তাবরাইজ শামসি ও লুঙ্গি এনগিডি।

এই বিভাগের সব খবর

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ সরকার...

সর্বশেষ

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...

সার্ককে কার্যকর করতে ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত একমত

সার্ককে কার্যকর করতে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার...