শুক্রবার, ২৬ জুন ২০২৬

আক্রমণ করলে পাল্টা হামলা, সমাবেশ ঘিরে বিএনপিকে হুঁশিয়ারি কাদেরের

- Advertisement -
Single page 1st Paragraph

সমাবেশ ঘিরে বিএনপি আক্রমণ করলে পাল্টা হামলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাজধানীর বনানী সেতু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ২৮ অক্টোবর আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে। তবে হামলা হলে পাল্টা হামলা হবে। আগেও বিএনপির সমালোচনার জবাব উন্নয়ন দিয়ে দেয়া হয়েছে। ওইদিন বিএনপির সমালোচনার জবাব উন্নয়ন দিয়েই দেয়া হবে।

বিএনপিকে কোন উস্কানি দেয়া হবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে। এর আগে আওয়ামী লীগ শান্তি সমাবেশ করেছে। বিএনপিও করেছে। তাদের উপর কখনো হামলা করা হয়নি। এখন ২৮ তারিখ যদি গায়ে পড়ে হামলা করতে আসে, তখন আমাদের কর্মীরা চুপ করে বসে থাকবে না। পাল্টা হামলা হবে। তাদের উপর কোন উস্কানি দেয়া হবে না।

নির্বাচন নিয়ে বিদেশি চাপ নেই বলেও জানান ক্ষমতাসীন দলের এই নেতা। বলেন, নির্বাচন নিয়ে বিদেশি চাপ কেনো থাকবে। আমাদের ভোট আমরা করবে। তারা পর্যবেক্ষক হিসেব দেখতে পারে। আমরা সুষ্ঠু নির্বাচন করতে চাইলে তারা চাপ দিবে কেনো?

২৮ অক্টোবর জনমনে যে আতঙ্ক আছে তা কেটে যাবে বলেও সাংবাদিকদের জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এই বিভাগের সব খবর

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ স্থানীয় সময় সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক...

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে বেইজিংয়ের  ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

সর্বশেষ

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর...

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত...

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...