সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

উপকূলে লকডাউন নিশ্চিত করতে মাঠে নৌবাহিনী

- Advertisement -
Single page 1st Paragraph

করোনা ভাইরাস সংক্রমণরোধে সমুদ্র ও উপকূলীয় এলাকায় সাত দিনের সর্বাত্মক কঠোর লকডাউন নিশ্চিত বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে নেমেছে বাংলাদেশ নৌবাহিনী।

আজ ৪ জুলাই, রোববার করোনা ভাইরাস সংক্রমণরোধে বাংলাদেশ সরকারের নির্দেশনা বাস্তবায়নে অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে সমুদ্র ও উপকুলীয় এলাকায় সর্বাত্মক লকডাউন নিশ্চিত করতে অভিযান পরিচালনা করছে নৌবাহিনী।

নৌবাহিনী

এদিকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কঠোরভাবে বিধিবিধান প্রতিপালনের পাশাপাশি কেউ যাতে অহেতুক হয়রানির শিকার না হন, সেদিকেও খেয়াল রাখার পরামর্শ দেওয়া হয়।

উপকূলীয় এলাকাগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নৌ সদস্যরা অপ্রয়োজনীয় চলাচল রোধ, মাস্ক পরিধান, সামাজিক দুরত্ব বজায় রাখা, কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ সংক্রমণ প্রতিরোধে মাঠে কাজ করছে।

উল্লেখ্য, চট্টগ্রাম নৌ অঞ্চল হতে ৬টি কন্টিনজেন্ট ভোলা সদর, বোরহান উদ্দিন, দৌলতখান, চর ফ্যাশন, মনপুরা, লালমোহন, তজুমুদ্দিন, সন্দীপ, হাতিয়া, টেকনাফ, কুতুবদিয়া ও মহেশখালী এলাকায় জনসাধারণের চলাফেরার প্রতি নজর করছে। এদিকে পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক, লরি, কাভার্ডভ্যান, কার্গো ভেসেল নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে। বন্দরগুলো (বিমান, সমুদ্র, নৌ, স্থল) ও সংশ্নিষ্ট অফিস সরকারি নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে বলে জানান নৌবাহিনী।

‘In Aid to Civil Power’ এর আওতায় সরকারের নির্দেশনায় গত ১ জুলাই থেকে নৌবাহিনী এ কার্যক্রম পরিচালনা করছে।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...