বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বাংলাদেশকে ৩৮৩ রানের লক্ষ্য দিল প্রোটিয়ারা

- Advertisement -
Single page 1st Paragraph

আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করা টাইগাররা হ্যাটট্রিক পরাজয়ের পর আজ ঘুরে দাঁড়ানোর মিশনে মাঠে নেমেছে। অথচ বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশের লক্ষ্য ছিল সেমিফাইনাল। আজ মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার ম্যাচে উড়ন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে বোলিং করে টাইগাররা। শুরুতে শরিফুল ও মেহেদি মিরাজ দুই উইকেট তুলে ভালো শুরু ইঙ্গিত দেয়। তবে কুইন্টন ডি ককের রেকর্ড ১৭৪ রানের শতকে ও হেনরিখ ক্লাসেনের বিধ্বংসী ৯০ রানের ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রানের বড় পুঁজি পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রেজা হেনড্রিকস ও কুইন্টন ডি কক। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন এ দুই ব্যাটার। ম্যাচের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে তানজিদ হাসান তামিমের হাতে জীবন পান রেজা হেনড্রিকস। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ইনিংসের সপ্তম ওভারে শরিফুল ইসলামের বলে বোল্ড হন এ ব্যাটার। এর আগে করেন ১২ রান।

এরপর দ্বিতীয় উইকেটে ব্যাট করতে আসেন রাসি ফন ডার ডুসেন। তবে উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ৩৬ রানে মেহেদী হাসান মিরাজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে মাত্র ১ রান করেন তিনি। চতুর্থ উইকেটে দলকে ভালোভাবেই এগিয়ে নিতে থাকেন ডি কক ও এইডেন মার্করাম।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে খেলতে থাকা ডি কক ৪৭ বলে নিজের অর্ধশত রান তুলে নেন। অপরদিকে ডি ককের পর এইডেন মার্করামও ওয়ানডেতে নবম অর্ধশতক তুলে নেন। এই দুই জনের ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথ দেখে প্রোটিয়ারা। তবে ফিফটির কিছু পরই ফেরেন এ ব্যাটার। দলীয় ১৬৭ রানে মার্করাম আউট হলে ভাঙে ১৩১ রানের এই জুটি। সাকিবের বলে আউট হয়ে সাজঘরের যাবার আগে ৬৯ বলে ৬০ রান করেন তিনি।

মার্করাম বিদায় নিলেও বাংলাদেশের বোলার ওপর তাণ্ডব চালিয়ে চলতি বিশ্বকাপে তৃতীয় সেঞ্চুরি তুলে নেন ডি কক। চতুর্থ উইকেট জুটিতে হেনরিখ ক্লাসেন ও ডি ককের আক্রমণাত্মক ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভীত গড়ে প্রোটিয়ারা। সাকিব-হাসানদের ওপর তাণ্ডব চালিয়ে ক্যারিয়ারের ষষ্ট অর্ধশতক তুলে নেন ক্লাসেন। তবে দলীয় ৩০৯ রানে ডি কক আউট হলে ভাঙে ১৪২ রানে বিধ্বংসী এই জুটি। সাজঘরে যাবার আগে ১৪০ বলে ১৭৪ রান করেন তিনি।

এদিকে আফ্রিকার ইতিহাসে বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক নিজের করে নিয়েছেন ডি কক। এর আগে ব্যাক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস ছিলো অ্যাডাম গিলক্রিস্টের ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৯ রানের ইনিংস। এখন প্রোটিয়াদের ইতিহাসে বিশ্বকাপের সর্বোচ্চ রান ডি ককের ১৭৪। অন্যদিকে ডি কক আউট হলেও একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশ বোলারদের ওপর চড়া হতে থাকেন ক্লাসেন।

শেষ পর্যন্ত ক্লাসেনের ৯০ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের হয়ে বল হাতে ১টি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ ও সাকিব আল হাসান।

এই বিভাগের সব খবর

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ সরকার...

সর্বশেষ

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...

সার্ককে কার্যকর করতে ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত একমত

সার্ককে কার্যকর করতে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার...