রবিবার, ১৪ জুন ২০২৬

প্রোটিয়াদের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে ফিরেছেন সাকিব

- Advertisement -
Single page 1st Paragraph

ভারত বিশ্বকাপে আফগানদের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করা বাংলাদেশ টানা তিন ম্যাচ হেরে আত্মবিশ্বাস তলানিতে। তবে সব ছাপিয়ে বিশ্বকাপের সেমির লড়াইয়ে টিকে থাকতে টাইগারদের জন্য জয়ে ফেরাটা গুরুত্বপূর্ণ। ঘুরে দাঁড়ানোর মিশনে বাংলাদেশের সামনে এবার উড়তে থাকা দক্ষিণ আফ্রিকা।

মঙ্গলবার মুম্বাইয়ের ওয়ংখেড়েতে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের একাদশে ফিরেছেন অধিনায়ক সাকিব।

ঊরুর চোট সেরে একাদশে ফিরলেন সাকিব আল হাসান। তাকে জায়গা করে দিতে বাদ পড়লেন তাওহিদ হৃদয়।

সাকিব ফেরায় বাংলাদেশের বোলিং বিভাগে তিন পেসারের সঙ্গে থাকছে তিন স্পিনার। অন্য দুই স্পিনার নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ। পেস বিভাগের দায়িত্বে হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা একাদশে নেই নিয়মিত অধিনায়ক ট্মেবা বাভুমা। তার পরিবর্তে কয়েন ছুঁড়েছেন মার্করাম। প্রোটিয়া একাদশে পরিবর্তন রয়েছে আরও একটি। চোট থাকায় বাদ পড়েছেন লুঙ্গি এনগিদি। তার জায়গায় খেলছেন লিজাড উইলিয়ামস।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

দক্ষিণ আফ্রিকা একাদশ

কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, আন্দিল ফেলুকওয়ায়ো, কেশব মহারাজ, লিজাড উইলিয়ামস, জেরাল্ড কোয়েটজি, কাগিসো রাবাদা।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

সর্বশেষ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...