শুক্রবার, ১৯ জুন ২০২৬

ভৈরবে রেল দুর্ঘটনা : পূর্বাঞ্চল রেলপথে রেল চলাচল স্বাভাবিক

- Advertisement -
Single page 1st Paragraph

কিশোরগঞ্জে ভৈরবে রেল দুর্ঘটনার পর ট্রেন চলাচল মঙ্গলবার সকাল ৭টার পর স্বাভাবিক হয়েছে। তবে রাতে ঢাকা থেকে কিশোরগঞ্জে উদ্দেশে এগারসিন্দুর রেলটি ছেড়ে না আসায় মঙ্গলবার (২৪ অক্টোবর) কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ট্রেনটির প্রভাতির যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ।

এ ব্যাপারে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, মঙ্গলবার সকাল থেকে রেল চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি আরও জানান, সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৩টার ৪৫ মিনিটের দিকে ভৈরব জংশনের কাছাকাছি জগন্নাথপুর রেলক্রসিং এলাকায় আন্তঃনগর এগারসিন্দুর ও চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১৭ জন নিহত হয়। নিহত ১৬ জনের মরদেহ হস্তাহন্তর করা হয়েছে। তবে একজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তার মরদেহটি কিশোরগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে।

কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলাম বলেন, ১৭ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এছাড়া এ ঘটনায় ৭৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ২২ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ শনাক্ত করে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে দিয়ে দেওয়া হবে।

রেলওয়ে কৃর্তপক্ষ জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে উদ্ধারকারি রিলিফ ট্রেন এসে দুর্ঘটনাকবলিত এগারসিন্দুর ট্রেনের ৩টি বগি উদ্ধার করে। পরে সোমবার রাতে প্রথমে ডাউন লাইনে ও মঙ্গলবার সকাল ৭টার আপ-ডাউন দুই লাইনে পুরোপুরি ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে কিশোরগঞ্জ জেলা প্রশাসক আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত তদন্ত কমিটি গুলো এ দুর্ঘটনা কারণ উদ্ঘাটনে কাজ করবে।

এই বিভাগের সব খবর

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ৬০ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। হজ অফিসের তথ্য অনুযায়ী, ১৫২টি ফিরতি ফ্লাইটে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের মুখে পড়েছে। সুইজারল্যান্ডে এ চুক্তি বাস্তবায়নসংক্রান্ত আলোচনা স্থগিত করা হয়েছে। একই সময়ে লেবাননে ইসরাইল ও...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ অস্ট্রেলিয়া ৭ রানে হারিয়েছে বাংলাদেশকে। সিরিজের...

সর্বশেষ

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা...

কক্সবাজারে মাদকসেবিদের আস্তানায় অভিযান চালিয়ে ইয়াবা ও অস্ত্রসহ আটক ২

কক্সবাজার জেলা শহরে অস্ত্রধারী লোকজনের পাহারায় মাদকসেবনের সময় পুলিশ...

রামগড়ে অবসরপ্রাপ্ত ৯ প্রধান শিক্ষককে সংবর্ধনা

খাগড়াছড়ির রামগড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৯ জন প্রধান...