বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

পাকিস্তানকে হারিয়ে আরও একটি অঘটন আফগানদের

- Advertisement -
Single page 1st Paragraph

ভারতে অনুষ্ঠিত আইসিসি ওডিআই বিশ্বকাপের ১৩তম আসরে দ্বিতীয়বারের মত বড় কোনো অঘটনের জন্ম দিলো আফগানিস্তান। তাদের চেয়ে শক্তি, সামর্থ ও যোগ্যতা সবদিক থেকে এগিয়ে থাকা পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে রেকর্ডের জন্ম দিয়েছে দলটি। ছয় বল বাকি থাকতে মাত্র ২ উইকেট হারিয়ে পাকিস্তানের দেয়া ২৮৩ রানের লক্ষ্য পার করে বিজয় ছিনিয়ে নিয়েছে হাসমতউল্লাহ শহিদীর দল।

সোমবার (২৩ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে হয় ম্যাচটি।

আফগানিস্তানের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ম্যাচের শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন তারা। এরপরই ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকেন এ দুই ওপেনার। ম্যাচের ১৫তম ওভারে উসামা মীরের বলটি লং অফে ঠেলে অর্ধ শতক পূর্ণ করে ইব্রাহিম জাদরান। ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি করে তিনি খেলেন ৫৪ বল।

ইব্রাহিমের পর ফিফটি হাঁকিয়েছেন আরেক আফগান ওপেনার গুরবাজও। ৩৮ বলে অর্ধ শতক তুলে নেন তিনি। অবশ্য ফিফটির ইনিংস লম্বা করতে পারেননি তিনি। আফ্রিদির বলে উসামার তালুবন্দী হওয়ার আগে ৬০ করেন এ ব্যাটার। এরপর বাইশ গজে আসেন রহমত শাহ। তার সঙ্গে ৬০ রানের জুটি গড়েন ইব্রাহিম। কিন্তু সেঞ্চুরির পথে এগোতে থাকা ইব্রাহিমকে সাজঘরে ফিরিয়েছেন হাসান আলী।

পরে ক্রিজে আসেন আফগান দলপতি হাশমতউল্লাহ শাহিদী। তাকে সঙ্গে নিয়ে নিজের ব্যাক্তিগত ৪৮ রান ও রহমত শাহের ৭৭ রানে ৬ বল বাকি থাকতেই ২৮৬ রান করে আফগানিস্তান। ম্যাচে সর্বোচ্চ ৮৭ রান করা ইব্রাহিম জাদরান ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন।

পাকিস্তানের হয়ে একটি করে উইকেট পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলী।

এর আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম। দলের হয়ে উদ্বোধনে নামেন আবদুল্লাহ শফিক ও ইমাম উল হক। দু’জনের অনবদ্য ব্যাটিংয়ে অষ্টম ওভারে দলীয় অর্ধশতকের দেখা পায় পাকিস্তান। প্রথম পাওয়ার প্লে-তে কোনো উইকেট না হারিয়ে ৫৬ রান যোগ করেন ইমাম ও শফিক।

দ্বিতীয় পাওয়ার প্লে শুরু হতেই পাক শিবিরে আঘাত হানে আজমতউল্লাহ ওমরজাই। তার বলে নাভিন উল হকের তালুবন্দী হন ১৭ রান করা ইমাম। ইমাম ফিরলেও একপ্রান্ত আগলে দলকে এগিয়ে নিতে থাকেন শফিক। এরপর ব্যাক্তিগত ৫৮ রানে নুর আহমেদের বলে আউট হন তিনি। এরপর উইকেটে এসে ৮ রান করে আউট হন মোহাম্মদ রিজওয়ান। তবে সৌদ শাকিলকে নিয়ে ছোট্ট জুটি গড়েন বাবর আজম। কিন্তু সেট হওয়ার পর ড্রেসিংরুমে ফিরে যান শাকিলও (২৫)।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। সেখান থেকে বাবরের ব্যাটে ঘুরে দাঁড়াতে শুরু করে মেন ইন গ্রিনরা। একই সঙ্গে ওয়ানডে ক্যারিয়ারের ৩০তম অর্ধ শতক তুলে নেন বাবর। নুরের বলে আউট হওয়ার আগে ৭৪ রান করেন এ ব্যাটার। তার বিদায়ে ক্রিজে আসেন ইফতেখার আহমেদ। তবে ব্যাক্তিগত ৪০ রানে আউট হন ইফতেখার আহমেদ। সাদাব খান ফেরেন ৪০ রানে, শাহিন শাহ আফ্রিদি ৩ রানে অপরাজিত থাকেন।

এদিন আফগানদের হয়ে ৩ উইকেট নিয়েছেন নুর আহম্মেদ, দুই উইকেট পেয়েছেন আজমতউল্লাহ ওমারজাই ও একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ নবী ও নাভান-উল-হক।

এই বিভাগের সব খবর

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ সরকার...

সর্বশেষ

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...

সার্ককে কার্যকর করতে ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত একমত

সার্ককে কার্যকর করতে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার...